দীর্ঘ এক বছর যাবৎ আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে সাকিব আল হাসান,দেশের গন্ডি ছাড়িয়ে সাকিবের খ্যাতি বিশ্ব জুড়ে,এবং বাংলাদেশ ক্রিকেটে এখনো সাকিবের বিকল্প তৈরী হয়নি বলেই ভাবছেন সবাই।টি-টোয়েন্টি সিরিজ জিতে দেশের বেসরকারি টেলিভিশন চ্যানেল টুয়েন্টিফোরকে দেওয়া এক সাক্ষাৎকারে উইন্ডিজ তারকা রোভম্যান পাওয়েলও মানছেন সেটিই।রভম্যান পাওয়েলের মতে সাকিবের শুন্যতা পুরন হবেনা তিনি পোস্টার বয়,তার ভাষায়,
“অবশ্যই সাকিবের শূন্যতা অপূরণীয়। সে অনেক বছর ধরে বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয়।”
এদিকে রাজনৈতিক কারনে গত এক বছরে বাংলাদেশে আসার সুযোগ পাচ্ছেন না সাকিব,মাঠে আইনশৃঙ্খলা বাহিনী দেয়না সাকিবের পোস্টার নিয়ে ঢুকতেও,তবে সাকিবের খেলতে না পারাকে দূর্ভাগ্যজনকই বলছেন রোভম্যান পাওয়েল।
তিনি বলেন,
” এটা খুবই দুর্ভাগ্যজনক যে, সে দেশের হয়ে খেলতে পারছে না। “
সাকিব আল হাসান আন্তর্জাতিক ক্রিকেট কিংবা ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট, সব ক্ষেত্রেই বাংলাদেশের সবচেয়ে বড় নাম।বিশ্বজুড়ে তার খ্যাতি ছড়িয়ে আছে,এমন কিংবা তার আশেপাশের মানেরও ক্রিকেটার জন্ম দিতে পারেনি বাংলাদেশ। তবুও সাকিবের বিকল্প দ্রুত খুজে বের করা উচিৎ বাংলাদেশের, এমনটাই মনে করেন রোভম্যান পাওয়েল,তিনি সাক্ষাৎকারে বলেন,
“বাংলাদেশের সিলেক্টরদের উচিৎ সাকিবের বদলি কাওকে খুঁজে বের করার সর্বোচ্চ চেষ্টা করা।”
এদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে চট্টগ্রাম বিভাগের প্রতিনিধি হিসেবে ডিরেক্টর হয়েছেন গায়ক আসিফ আকবর,তিনি জমুনা টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন সাকিব আল হাসানের ব্যাক্তিগত চরিত্র যেমনই হোক,খেলোয়াড় সাকিব অন্যন্য।আগামী ১০০ বছরেও সাকিবের মতো কারো জন্ম নাও হতে পারে বলে জানান তিনি।




