Homeক্রিকেটকাইল মায়ার্স-ডেভিড মালান-মুস্তাফিজদের নিয়ে বিপিএলে কাপাতে প্রস্তুত রাইডার্স?

কাইল মায়ার্স-ডেভিড মালান-মুস্তাফিজদের নিয়ে বিপিএলে কাপাতে প্রস্তুত রাইডার্স?

- Advertisement -spot_img

বাংলাদেশ প্রিমিয়ার লিগের আসন্ন ২০২৫-২৬ মৌসুমকে সামনে রেখে শক্তিশালী স্কোয়াড গঠনে নেমেছে রংপুর রাইডার্স।

ইতিমধ্যে প্রি-ড্রাফট পর্বে যেসব ক্রিকেটারের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে ফ্র্যাঞ্চাইজিটি, তা দেখে বোঝাই যাচ্ছে,এবার ট্রফির লক্ষ্য নিয়েই মাঠে নামতে চলেছে তারা।
রংপুরের নেতৃত্বে থাকছেন জাতীয় দলের নির্ভরযোগ্য উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহান।

তার অধীনে গড়ে উঠছে এক ভারসাম্যপূর্ণ দল। দলের মূল পেস অস্ত্র হিসেবে থাকছেন দেশের অন্যতম সেরা বোলার মুস্তাফিজুর রহমান।

তাকে ঘিরেই গড়া হচ্ছে বোলিং আক্রমণের ভিত্তি।
বিদেশি তারকাদের তালিকায় রংপুরের স্কোয়াড আরও শক্তিশালী হয়েছে ওয়েস্ট ইন্ডিজের বিধ্বংসী অলরাউন্ডার কাইল মায়ার্স, ইংল্যান্ডের অভিজ্ঞ টপ অর্ডার ব্যাটার ডেভিড মালান এবং পাকিস্তানের ফাহিম আশরাফকে নিয়ে।

পাশাপাশি রয়েছেন পাকিস্তানি ব্যাটার খুশদিল শাহ, আফগান তরুণ প্রতিভা খওয়াজা নাফেয় এবং পেসার আকিফ জাভেদ,যারা সবাই নিজেদের দিনে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে সক্ষম।
ফ্র্যাঞ্চাইজিটির কোচিং দায়িত্বে রয়েছেন বিশ্ব ক্রিকেটে সুপরিচিত কোচ মিকি আর্থার।

তার অভিজ্ঞতা ও কৌশলগত পরিকল্পনা দলকে বাড়তি অনুপ্রেরণা যোগাবে বলে আশা করছে সমর্থকেরা। তাছাড়া সদ্য জাতীয় দলের কোচিং প্যানেলে যুক্ত হওয়া

এখন পর্যন্ত ঘোষিত এই স্কোয়াডের সব খেলোয়াড়ই প্রি -ড্রাফট পর্যায়ে দলে নেওয়া হয়েছে।

অর্থাৎ মূল নিলামের আগে থেকেই নিজেদের কোর সেটআপ তৈরি করে ফেলেছে রাইডার্স। দলীয় ভারসাম্য, বিদেশি অভিজ্ঞতা এবং দেশি তারকাদের সমন্বয়ে এই স্কোয়াড ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here