Homeক্রিকেটলুকিয়ে ২য় বিয়ে করলেন রশিদ খান!

লুকিয়ে ২য় বিয়ে করলেন রশিদ খান!

- Advertisement -spot_img

এক সময় বলেছিলেন, “বিশ্বকাপ না জিতলে বিয়ে করব না।” কিন্তু কথার ঠিক রাখলেন না আফগানিস্তানের তারকা লেগ স্পিনার রশিদ খান।

গোপনে দ্বিতীয় বিয়ে সেরে তিন মাস পর সেটি জানালেন ভক্তদের।
চলতি বছরের ২ আগস্ট জীবনের নতুন অধ্যায় শুরু করেন রশিদ খান।

সোমবার রাতে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বরের বেশে একটি ছবি পোস্ট করে বিয়ের খবরটি প্রকাশ করেন তিনি। ক্যাপশনে লিখেছেন, “২০২৫ সালের ২ আগস্ট জীবনের নতুন ও অর্থবহ অধ্যায় শুরু করলাম। আমি আমার বিয়ে সারলাম।

এমন এক নারীকে বিয়ে করেছি, যিনি আমার জীবনকে ভালোবাসা ও শান্তিতে পূর্ণ করতে পারেন।

এমন জীবনসঙ্গী খুঁজে আসছিলাম অনেক দিন ধরে।”
রশিদের দ্বিতীয় বিয়ে নিয়ে গুঞ্জন চলছিল বেশ কিছুদিন ধরেই। কয়েক সপ্তাহ আগে নেদারল্যান্ডসে এক নারীর সঙ্গে তার ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। তখন অনেকেই ধারণা করেছিলেন, ওই নারীই তার নতুন স্ত্রী।

তবে বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করেননি রশিদ। অবশেষে নিজেই সব পরিষ্কার করলেন।
ইনস্টাগ্রাম পোস্টে তিনি আরও লেখেন, “কদিন আগে আমার স্ত্রীকে নিয়ে একটি চ্যারিটি ইভেন্টে গিয়েছিলাম।

কিন্তু মানুষজনের প্রতিক্রিয়া দেখে মন খারাপ হয়েছে। সে আমার স্ত্রী এখানে লুকানোর কিছু নেই। সবাইকে ধন্যবাদ।”
রশিদ খানের আগের বিয়েটিও ছিল বেশ আলোচিত।

গত বছরের অক্টোবরে কাবুলের ইম্পেরিয়াল কন্টিনেন্টাল হোটেলে জমকালো আয়োজনে প্রথম বিয়ে করেছিলেন তিনি।

শুধু রশিদই নন, সেই সময় তার তিন ভাইও একসঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আফগান জাতীয় দলের একাধিক তারকা খেলোয়াড়।
বিশ্বজুড়ে জনপ্রিয় এই ক্রিকেটার মাঠে যেমন স্পিনে ঘূর্ণি তোলেন, মাঠের বাইরে জীবনেও যেন রহস্যের ঘূর্ণি থেমে নেই।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here