Homeক্রিকেটসাকিব আল হাসানের নেতৃত্বে মাঠে নামছে রয়েল চ্যাম্পস!

সাকিব আল হাসানের নেতৃত্বে মাঠে নামছে রয়েল চ্যাম্পস!

- Advertisement -spot_img

জাতীয় দল থেকে বাইরে থাকার পর ফ্রাঞ্চাইজী ক্রিকেটে ব্যাস্ততা কমছেইনা সাকিব আল হাসানের।

একের পর এক ফ্রাঞ্চাইজী ক্রিকেটে নিয়মিত দেখা যাচ্ছে এই অলরাউন্ডারকে। বড় বড় লীগে খেলে এবার আবুধাবি টি টেন লেগে সাকিব।

তবে এবারের অভিজ্ঞতাটা যেন ভিন্ন। এবার অধিনায়কের আর্মব্যান্ড পড়ে মাঠে নামবেন বাংলাদেশের জান বাংলাদেশের পরান খ্যাত সাকিব।

আর সেখানেই আগামীকাল সাকিবের নেতৃত্বে মাঠে নামবে তার দল রয়াল চ্যাম্পস।

আবুধাবি টি টেন লীগে দুই দলই শক্তিশালী, দুই দলেই আছে তারকার মেলা।

আর সেখানে সাকিবের দলেই আছে তারকার মেলা। জেসন রয়, ক্রিস জর্দান, লিয়াম ডওসন, ড্যানিয়েল শামস,এঞ্জেলো ম্যাথুইসরা দলের বড় নাম।

এর সাথে আফগানিস্তানের মোহম্মদ শাহজাদ, স্কটল্যান্ডের ব্রেন্ডন ম্যাককালান, লঙ্কান ইসুরু উদানা, ভারতের অলরাউন্ডার রিশি ধাওয়ান ক্রিকেটাঙ্গনে পরিচিত নাম। সব মিলিয়ে শক্তিশালী দলই গড়েছে সাকিবের রয়াল চ্যাম্পস।

সেখানে তাদের প্রতিপক্ষ ভিস্তা রাইডার্স। দক্ষিণ আফ্রিকান সাবেক অধিনায়ক ফাফ ডু প্লেসিসের রাইডার্সও কম শক্তিশালী নয়। ম্যাথু ওয়েড, ভানুকা রাজাপক্ষ, আন্দ্রে টাই, ডোয়াইন প্রোটিরিয়াসের মত তারকারা আছেন দলে। এর বাইরে আফগান শরফুদ্দিন আশরাফ, ভারতের মুরালি বিজয়, উইন্ডিজের আকিম আগস্তে, অজি বেন ম্যাকডারমোর্ট, ভারতের পেসার শ্রীশান্ত পরিচিত মুখ এই দলের। সব মিলিয়ে ১০ অভারের প্রতি ইনিংসে দুই দলই রসদ নিয়ে হচ্ছে হাজির।

দেশের ফ্রাঞ্চাইজী লীগ বিপিএলে নিয়মিত অধিনায়কত্ব করলেও বাইরের লীগে অধিনায়কত্ব এর খুব অভিজ্ঞতা নেই সাকিবের।

সেখানে ক্যাপ্টেন সাকিব আবুধাবি টি টেনে নেতৃত্ব দিবেন, তাও রয়, ম্যাথুইস, ডওসনদের দলে। এমন কিছুর জন্য প্রস্তত সবাই।

দুই দলই বেশ ভারসাম্যপুর্ণ। সাকিবের দল এগিয়ে থাকবে অলরাউন্ডিংএ। ডওসন, ম্যাথুইস, সাকিব, সামস এর মত অলরাউন্ডার আছে দলে।

অপরদিকে ডু প্লেসি, আকিম আগস্তে, রাজাপক্ষ, ম্যাকডারমোর্ট সহ ভালো ব্যাটার আছে ভিস্তা রাইডার্স দলে। তাই তারাও দিবে ভালো প্রতিদ্বন্দ্বীতা।

দুই দল মুখোমুখি লড়াইয়ে নামবে আগামীকাল। বাংলাদেশ সময় ৭.৪৫ মিনিটে নামবে দুই দল।

আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে দেখা যাবে দুই দলের লড়াইয়ে। সেখানে দেখা যাক, এবার সাকিব নতুন ফ্রাঞ্চাইজীর যাত্রাটা জয় দিয়ে শুরু করতে পারেন কিনা, আর শুরুর ম্যাচে সাকিবদের হারিয়ে শুভসুচনা করে ডু প্লেসির ভিস্তা রাইডার্স।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here