Homeক্রিকেটকোটি টাকায় মুস্তাফিজকে দলে ভেড়ালো দুবাই ক্যাপিটালস!

কোটি টাকায় মুস্তাফিজকে দলে ভেড়ালো দুবাই ক্যাপিটালস!

- Advertisement -spot_img

ইন্টারন্যাশনাল টি-টোয়েন্টি লিগে আবারও আলোচনায় বাংলাদেশের বামহাতি পেসার মুস্তাফিজুর রহমান।

মাত্র তিন মাসের ব্যবধানে দ্বিতীয়বার তাকে দলে ভেড়ালো দুবাই ক্যাপিটালস। আইপিএলের দল দিল্লি ক্যাপিটালসের মালিকানাধীন এই ফ্র্যাঞ্চাইজি যেন মুস্তাফিজের প্রতি বিশেষ বিশ্বাসই স্থাপন করেছে।
কয়েক মাস আগে ইংল্যান্ডের বাঁহাতি পেসার লুক উডের বদলি হিসেবে প্রথমবার মুস্তাফিজকে দলে নেয় দুবাই ক্যাপিটালস।

তবে দল ঘোষণার এক মাসের মাথায় তাকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্তে অনেকেই অবাক হয়েছিল।

সেই সময় বদলি হিসেবে দলে ভেড়ানো হয় পাকিস্তানি হায়দার আলীকে। এতে শঙ্কা তৈরি হয়,আরব আমিরাতের এই লিগে এবার কি মুস্তাফিজকে দেখা যাবে না?
কিন্তু সব শঙ্কা উড়িয়ে দিয়ে টুর্নামেন্ট শুরুর আগ মুহূর্তেই আবারও মুস্তাফিজকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করার ঘোষণা দিয়েছে দুবাই ক্যাপিটালস।

জিএম রিতেশের জায়গায় চতুর্থ আসরে তাকে নেওয়া হয় দলটিতে। মূলত অভিজ্ঞতা, ডেথ ওভারে দক্ষতা, আর উপসাগরীয় কন্ডিশনে তার পারফরম্যান্সই তাকে আবারও দলের প্রথম পছন্দে পরিণত করেছে বলে ধারণা করা হচ্ছে।

তাছাড়া একাধিক আসরে আইপিএলে এই ফ্রাঞ্চাইজির হয়ে খেলেছেন মুস্তাফিজুর রহমান।
এদিকে আইএল টি-টোয়েন্টির চতুর্থ আসরে ইতোমধ্যেই দল পেয়েছেন আরও দুই বাংলাদেশি তারকা।

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান খেলবেন মুম্বাই এমিরেটসের হয়ে। অন্যদিকে শারজাহ ওয়ারিয়র্সের জার্সিতে মাঠ মাতাবেন পেসার তাসকিন আহমেদ।

তিন তারকার অংশগ্রহণে এবারের আইএল টি-টোয়েন্টি বাংলাদেশের ভক্তদের জন্যও হবে আরও আকর্ষণীয়।


সবমিলিয়ে, মাত্র কয়েক মাসের ব্যবধানে দুবার দলে নেওয়া,মুস্তাফিজের প্রতি দুবাই ক্যাপিটালসের আস্থারই প্রমাণ। এবার দেখা যাক, মাঠে সেই আস্থা কতটা মেটাতে পারেন মুস্তাফিজুর রহমান। 

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here