Homeক্রিকেট২৫০ বিদেশী নিয়ে হবে বিপিএলের নিলাম, সর্বোচ্চ ক্যাটাগরিতে ভিত্তিমুল্য ৪২ লাখ টাকা!!

২৫০ বিদেশী নিয়ে হবে বিপিএলের নিলাম, সর্বোচ্চ ক্যাটাগরিতে ভিত্তিমুল্য ৪২ লাখ টাকা!!

- Advertisement -spot_img

নিলাম নিয়ে ছিল ধোয়াশা, একাধিকবার পিছানো হয়েছে তারিখ। তবে এবার নির্দিষ্ট তারিখে উপনীত হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। বিপিএলের নিলামের জন্য এবার তারিখ করা হয়েছে চুড়ান্ত। একই সাথে চুড়ান্ত হয়েছে বিদেশীদের তালিকাও।

৬ দলের জন্য নিলামের জন্য বিদেশী ক্রিকেটার নিবন্ধন করেছেন ৫০০ জন। তবে এবার কোয়ালিটিতে ছাড় নেই বিসিবির। যে কারণে শেষ পর্যন্ত যাচাই বাচাই করে রাখা হয়েছে ২৫০ জনকে। যার মাঝে ১২ জনের দল পাওয়া নিশ্চিত। কেননা ৬ দলের সবাইকে নিতে হবে অন্তত ২ জন করে বিদেশী। তবে সংখ্যাটাকে বাড়াতে পারে তারা। কেননা নিলাম থেকে অন্তত ১২ জন ক্রিকেটারকে দলভুক্ত করতে পারবে তারা। যদিও খুব বেশি বাড়ার সম্ভাবনা নেই, কেননা অধিকাংশ দল ডায়রেক্ট সাইনিংএ নিবে বিদেশীদের। তবে চাইলে নিলাম থেকেও নিজেদের মত ক্রিকেটার নিতে পারে সবাই। এর বাইরে দেশী ২ জন ক্রিকেটারকে দলভুক্ত করতে পারবে ফ্রাঞ্চাইজীগুলো।

বিদেশী ক্রিকেটারদের মুল্য তালিকাও নির্ধারণ করা হয়েছে। নিলাম পদ্ধতিতে হবে বিপিএল, নিলামের ভিত্তিমুল্য, ক্যাটাগরি এমনকি কোন ক্যাটাগরিতে ডাক কত বাড়বে তাও নির্ধারণ করা হয়েছে।

সর্বোচ্চ ৫০ লাখ ও সর্বনিম্ন ১১ লাখ টাকা ভিত্তিমূল্য ধরে মোট ৬ ক্যাটাগরিতে ভাগ করা হবে দেশি ক্রিকেটারদের।

আর বিদেশি ক্রিকেটারদের সর্বোচ্চ ভিত্তিমূল্য হবে ৩৫ হাজার ডলার। যা বাংলাদেশের টাকায় ৪২ লাখ টাকা। তাদের জন্য থাকবে পাঁচটি ক্যাটাগরি।

সরাসরি চুক্তি করা দুজন দেশি ক্রিকেটার বাদ দিয়ে সাড়ে ৪ কোটি টাকার মধ্যে স্কোয়াড সাজাতে হবে সব ফ্র্যাঞ্চাইজির।

আর বিদেশিদের ক্ষেত্রে সর্বোচ্চ ব্যয়ের সীমা সাড়ে ৩ লাখ ডলার বা প্রায় ৪ কোটি টাকার মত।

সব মিলিয়ে ৮ কোটি ৫০ লাখের কাছাকাছি বাজেট নিয়ে বিপিএলে দল সাজাবে দলগুলো।

এ ছাড়া ‘বি’ ২৬ হাজার ডলার, ‘সি’ ২০ হাজার ডলার, ‘ডি’ ১৫ হাজার ডলার এবং ‘ই’ ক্যাটাগরির ভিত্তিমূল্য ১৫ হাজার ডলার।

ক্যাটাগরি অনুসারে যথাক্রমে প্রতি ডাকে বাড়বে ৫ হাজার ডলার, ৩ হাজার ডলার, ২ হাজার ডলার, ১ হাজার ৫০০ ডলার এবং ১ হাজার ডলার।

অর্থ্যাৎ একজন ক্রিকেটারের দাম যেমন ১৫ হাজার ডলার হতে পারে, আবার খেলোয়াড় সাপেক্ষে তা লাখ ডলারও হতে পারে।

সব মিলিয়ে এবার অর্থে বেশ সামঞ্জস্যতা এনেছে বিসিবি।

যদিও এখনও জানা যায়নি কোন কোন বিদেশী ক্রিকেটার নিবন্ধন করেছেন।

তবে এর আগে বিপিএলের গোছানো আয়োজন ভক্তদের স্বস্তি দিয়েছে। নিলাম থেকে দলে আসুক টি২০ এর তারকা ক্রিকেটাররা, এটাই চাওয়া থাকবে ক্রিকেট প্রেমীদের।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here