বাংলাদেশ প্রিমিয়ার লিগের আসন্ন আসরকে সামনে রেখে আগামী ৩০ নভেম্বর বিকেল ৩টায় রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত হবে প্লেয়ার নিলাম।
চলতি আসরের জন্য বিপিএল গভর্নিং কাউন্সিল ইতোমধ্যে দেশি-বিদেশি ক্রিকেটারদের নিবন্ধন যাচাই-বাছাই সম্পন্ন করেছে।
নিবন্ধন করেছিলেন ৫০০ জনের বেশি বিদেশি ক্রিকেটার, তবে যোগ্যতা, ফিটনেস, সাম্প্রতিক পারফরম্যান্স ও ফ্র্যাঞ্চাইজির চাহিদা বিবেচনায় চূড়ান্ত নিলাম তালিকায় রাখা হয়েছে ২৫০ জন বিদেশিকে।
তাদের সঙ্গে রয়েছে বাংলাদেশের ১৫৮ জন স্থানীয় ক্রিকেটার।
এবারও দেশি ক্রিকেটারদের পারফরম্যান্স, জাতীয় দলের ভূমিকা, টি-টোয়েন্টিতে দক্ষতা এবং সাম্প্রতিক ফর্মের ভিত্তিতে ছয়টি ক্যাটাগরিতে ভাগ করেছে বিপিএল কর্তৃপক্ষ‘এ’ থেকে ‘এফ’।
ক্যাটাগরি ‘এ’র খেলোয়াড়দের কিনতে সর্বনিম্ন ৫০ লাখ টাকা লাগবে,তবে নিলামে বাড়তে পারে মুল্য। এই প্রিমিয়াম ক্যাটাগরিতে জায়গা পেয়েছেন দেশের শীর্ষ তারকারা,লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, নাঈম শেখ, তাসকিন আহমেদ এবং তরুণ তানজিদ হাসান তামিম। তবে উল্লেখিত নামগুলোর মধ্যে মিরাজ,মুস্তাফিজ,তাসকিন তামিমদের আগেই দলে ভিড়িয়েছে দলগুলো।অর্থাৎ এই ক্যাটাগড়িতে শুধু নাইম শেখ আর লিটন দাসই বাকি আছেন নিলামের জন্য।
তারা অভিজ্ঞতা ও ধারাবাহিকতার কারণে নিলামে সবচেয়ে বেশি চাহিদাসম্পন্নদের তালিকায় থাকবেন বলে মনে করা হচ্ছে।
ক্যাটাগরি ‘বি’তে থাকা খেলোয়াড়দের সর্বনিম্ন মুল্য ৩৫ লাখ টাকা,তবে নিলামে এবার ঝড় তুলতে পারে এই ক্যাটাগরির খেলোয়াড়রাই।
২০ জনের তালিকায় উল্লেখযোগ্য নাম মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, নাজমুল হোসেন শান্ত, তানজিম হাসান সাকিব, নাসুম আহমেদ, সৌম্য সরকার এবং জাকের আলি অনিক।
এদের মধ্যে নাসুম,শান্ত, সৌম্যকে আগেই দলে নিয়েছে।আর মুশি রিয়াদরা উঠবেন নিলামে।
ক্যাটাগরি ‘সি’তে থাকা খেলোয়াড়দের মূল্য ২২ লাখ টাকা।
১৮ জনের তালিকায় আছেন আফিফ হোসেন, রিপন মণ্ডল, সাদমান ইসলাম, মুমিনুল হক, ইবাদত হোসেন, রনি তালুকদার, এনামুল হক বিজয় ও সাব্বির রহমান।সবাই প্রায় জাতীয় দলে খেলা খেলোয়াড় হওয়ায় ফ্র্যাঞ্চাইজিগুলোর নজর থাকবে তাদের উপর।
ক্যাটাগরি ‘ডি’র খেলোয়াড়দের ভিত্তি মুল্য ১৮ লাখ টাকা।
১৯ জনের মধ্যে উল্লেখযোগ্য,হাবিবুর রহমান সোহান, নাসির হোসেন, আরাফাত সানি, জিসান আলম ও হাসান মুরাদ। তারা ঘরোয়া ক্রিকেটে নিরবচ্ছিন্ন পারফরম্যান্সের কারণে আলোচনায়।
ক্যাটাগরি ‘ই’তে ১৪ লাখ টাকা ভিত্তিমুল্যে,
৩৭ জনের তালিকায় উল্লেখযোগ্য ইরফান শুক্কুর, ফজলে মাহমুদ রাব্বি, সানজামুল ইসলাম, সোহাগ গাজী, শাহাদাত হোসেন ও মুশফিক হাসান।
ক্যাটাগরি ‘এফ’এ ১১ লাখ টাকার ভিত্তিমুল্যে আছেন ৬৬ জন। এখানে রয়েছেন অভিষেক দাস, মহিউদ্দিন তারেক, মোহর শেখ, আইচ মোল্লা, মার্শাল আইয়ুব ও মেহেদী মারুফসহ অনেক উদীয়মান এবং অভিজ্ঞ খেলোয়াড়।
আগামী ৩০ তারিখ বিকেলে নিলামে ভাগ্য নির্ধারণ হবে এই খেলোয়াড়দের।
একেকটি দল দেশী খেলোয়াড়দেফ জন্য নিলামে সাড়ে ৪ কোটি টাকা খরচ করতে পারবে।




