দল পেয়েই সাইনিংয়ে বাজিমাত করছে নোয়াখালী এক্সপ্রেস।একদিন আগেই নিশ্চিত হয়েছে তারা খেলবে বিপিএল।
আর এরপরই বিপিএলের শিরোনাম হয়ে উঠেছে দলটি।আর তাতে আরো হাওয়া দিচ্ছে তাদের সাইনিংগুলো।
ওপেনিংয়ে ঝড় তোলার জন্য এক দেশীর সাথে এক আইপিএল খেলা বিদেশীকেও দলে নিয়েছে নোয়াখালী। শ্রীলঙ্কার ওপেনার কুশাল মেন্ডিসকে দলে নিয়েছে তারা।
আগে কখনো বিপিএল না খেলা কুশালের এবার খেলার কথা জানায় সিলেট টাইটান্স,কিন্তু আজ চমক দিয়ে অফিসিয়ালি নিজেদের সরাসরি সাইনিং হিসেবে মেন্ডিসের নাম জানালো নোয়াখালী। তার আগেই দুই দেশী তারকাকে দলে ভেড়ায় তারা।
সরাসরি চুক্তিতে জাতীয় দলের দুই তারাকা তাদের জার্সি গায়ে জড়াবেন। তারা হলেন সৌম্য সরকার এবং পেসার হাসান মাহমুদ।
এছাড়া বিদেশি ক্রিকেটার হিসেবে জনসন চার্লস-টিম ডেভিড আর জেমি নিশামের মতো খেলোয়াড়দের যুক্ত করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে নোয়াখালী এক্সপ্রেসে। প্রধান কোচ হিসেবে নিয়োগ দেয়া হয়েছে খালেদ মাহমুদ সুজনকে।
এবারের বিপিএলে নোয়াখালীর মালিকানা পেতে আবেদন করেছিল বাংলা মার্ক লিমিটেড। প্রাথমিক যাচাই-বাছাইয়েই বাংলা মার্ক বাদ পড়ে।
দেশ ট্রাভেলস এবং নাবিল গ্রুপ, দুই প্রতিষ্ঠানই ২ দফা বাছাইয়ে টিকে যাওয়ায় নাবিল গ্রুপকে রাজশাহী ওয়ারিয়র্স এবং দেশ ট্রাভেলসকে নোয়াখালী এক্সপ্রেসের মালিকানা দিয়েছে বিসিবি।
৬টি দল নিয়ে ১৯ ডিসেম্বর থেকে মাঠে গড়াতে যাচ্ছে বিপিএলের ১২তম আসর। ফাইনাল হবে ১৬ জানুয়ারি।
টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে এবারের আসর একটু আগেভাগে শেষ করতে চাইছে বিসিবি। এবারের আসর আয়োজনের দায়িত্ব দেয়া হয়েছে যুক্তরাষ্ট্রের একটি ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানকে।
অনেক কিছু এলোমেলো থাকলেও,বিসিবির চেষ্টায় এখন ঘুচিয়ে উঠেছে এবারের বিপিএল।
৩০ তারিখ হবে নিলাম,আর তাতে ৬ ক্যাটাগরিতে দেশী খেলোয়াড়দের নামও ঘোষণা করেছে বিসিবি।
সর্বোচ্চ ৫০ লাখ আর সর্বনিম্ন ১১ লাখ টাকা ভিত্তিমুল্যে এবার নিলামে উঠবে খেলোয়াড়রা।
দেশী খেলোয়াড়দের জন্য সাড়ে ৪ কোটি টাকা খরচ করতে পারবে একেকটি দল,তবে তা সরাসরি চুক্তির খেলোয়াড়দের বাহিরেই।
এছাড়াও ২৫০ বিদেশী ক্রিকেটার থাকবে এবারের নিলামে।




