৪ বা ৫ মাস আগে থেকেই দামামা বাজছে আইপিএলের। বিশ্বের সেরা ক্রিকেট লীগ এটি, ফ্রাঞ্চাইজী লীগের মাঝেও সেরা।
যে কারণে আইপিএল নিয়ে মাতামাতি থাকে সারা বছর। আগামী কিছুদিনের মাঝেই মাঠে গড়াচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ আইপিএলের নিলাম।
আর এবারের নিলামকে ঘিরে চলছে আলোচনা, চলছে নানা পরিকল্পনা।
তারই এক অংশ মক নিলাম। নিলামের মত করে সাজানো হয় নিলাম। যেটা মুলত প্রেডিকশন দেয় কি হতে পারে নিলামে।
নিলামের মত থাকে বিডিং, থাকে দলগুলোর প্রাইস নিয়ে হাত তোলা সহ অনেক কিছু। মুলত নিলামে কি কি হতে পারে, সেটারই শ্যাটো প্রাক্টিস হয় এই মক নিলামে।
এবার এই নিলামের পরিচালনা করেন ভারতীয় ক্রিকেটার রবীচন্দ্রন আশ্বিন। আশ্বিনের নিলামে সর্বোচ্চ দাম পান অষ্ট্রেলিয়ার অলরাউন্ডার ক্যামেরুন গ্রিন।
২১ কোটিতে বিক্রি হন তিনি। ১৭ কোটি দাম উঠে ভারতীয় ব্যাটিং অলরাউন্ডার ভেঙ্কাটেস আইয়ারের। ১৮ কোটি দাম নির্ধারণ করা হয় লিয়াম লিভিংস্টোনের জন্য। এছাড়া বিস্ময়, পৃথিবী শ সহ বিক্রি হন আরো প্রমুখ ক্রিকেটার।
সেই নিলাম থেকেই দল পান বাংলাদেশের পেস বোলিং অলরাউন্ডার তানজিম হাসান সাকিব।
এক্সপ্রেস পেস বোলিং এর সাথেও ব্যাটিং পারা সাকিবকে দলে নেয় গুজরাট টাইটান্স। রাশিদ খানের দলটায় পেস আক্রমণে কাগিসো রাবাদা আছেন।
তবে তার সাথে ভালো মানের জুটি করা পেস বোলার খুজছে তারা। আর সেখানেই তারা দলে নেয় বাংলাদেশের তানজিম সাকিবকে। ৭৫ লাখ টাকা বেস প্রাইসে তানজিককে কিনে নেয় এই দলটি।
তবে প্রশ্ন হলো, মক আইপিএলের মত আসল আইপিএলেও দল পাবেন তানজিম? একটা জিনিস অন্তত পরিষ্কার হলো, তানজিম যে দল পাবেনই না, সেই সম্ভাবনা আর নেই।
বরং তানজিমকে নিয়ে পরিকল্পনা আছে দল মালিকদের। ভারতীয়রা খোজ খবর নিচ্ছে তানজিম সম্পর্কে, আছেন সবার নজরে।
এর বাইরে বিশ্বকাপে ভালো করেছেন তানজিম। ভারতের বিপক্ষেও অভিষেক, কোহলিদের উইকেট নিয়েছেন।
বোলিং এর সাথে ব্যাটিংটাও করতে পারেন। তাই যদি গুজরাট তাকে দলে নেয়, তাতে অবাক হবার থাকবেনা।
এমনকি গুজরাট ছাড়া কলকাতা, দিল্লি, বেঙালুর দলেও চাহিদা আছে তানজিমের মত একজনের। তবে শেষ পর্যন্ত তানজিম দল পাবেন কিনা, তা জানতে অপেক্ষা করতে হবে আগামী ১৬ ডিসেম্বর পর্যন্ত।




