Homeক্রিকেটসিলেটের ১৯১ রানের টার্গেট টপকে বাজিমাত শান্তর রাজশাহীর!

সিলেটের ১৯১ রানের টার্গেট টপকে বাজিমাত শান্তর রাজশাহীর!

- Advertisement -spot_img

প্রথমে ইমন ঝড়,এরপর বড় ভাই শান্তর মার।সিলেটে প্রথম দিনের প্রথম ম্যাচেই পয়সা উসুল হাইভোল্টেজ হাই স্কোরিং ম্যাচ দেখলো দর্শকরা।

সিলেটে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নেন রাজশাহীর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। আগে ব্যাট করতে নেমে দারুণ শুরু পায় সিলেট। তবে ১৫ বলে ৩ চার ও ২ ছয়ে ২৮ রান করে আউট হন পাকিস্তানি ওপেনার সায়েম আয়ুব।

এরপর হজরতউল্লাহ জাজাইকে সঙ্গে নিয়ে ৩৬ রানের জুটি গড়েন রনি তালুকদার। তবে ২০ রান করে ফিরে যান আফগান হজরতউল্লাহ জাজাই। এরপর ক্রিজে এসে ঝড় তোলেন পারভেজ হোসেন ইমন।

রনির সঙ্গে ২৫ বলে ৩৬ রানের জুটি গড়েন। ৩৪ বলে ৪১ রান করে আউট হন রনি। এরপর আফিফ হোসেনের সঙ্গে ৪১ বলে ৮৬ রানের জুটি গড়েন পারভেজ ইমন।

আফিফ ১৯ বলে ৩৩ রানে আউট হলেও ৬৫ রানে অপরাজিত ছিলেন পারভেজ ইমন। ৩৩ বলের ইনিংসে ছিল ৪ চার ও ৫ ছক্কা হাঁকান তিনি। রাজশাহীর পক্ষে সন্দীপ লামিচানে ৪ ওভারে ৩৮ রানে ২ উইকেট নেন।

১৯১ রানের বিশাল টার্গেটে ভালো শুরু হয়নি রাজশাহীর।এক ওপেনার তামিম ফেরেন ৮ বলে মাত্র ১০ রানে,আর শাহিবজাদা ফারহান ১৯ বলে খেলেন মাত্র ২০ রান।
সেখানেই স্বপ্ন শেষ হয়েছিলো রাজশাহীর কিন্তু।এরপর ক্যাপ্টেন শান্ত যা করলেন,তা ছিলো অবিশ্বাস্য। অভিজ্ঞ মুশিকে নিয়ে একের পর এক চার ছয়ে মাতালেন সিলেটের মাঠ।তুলে নিলেন প্রথমে হাফ সেঞ্চুরী এরপর এগোলেন শতকের দিকে।আর তাকে যোগ্য সঙ্গিই দিলেন মুশি।

ফলে বিশাল টার্গেট দিয়েই প্রথম ম্যাচে হারতে হলো সিলেটকে,আর জয় দিয়েই যাত্রা শুরু হান্নান সরকারের শিষ্যদের।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here