শুরুর ম্যাচে জয়, এরপরের ম্যাচে বড় হার। তবে এরপর আর পিছন ফিরে তাকাতে হয়নি চট্টগ্রামের।
বিসিবি নিজের হাতে দায়িত্ব নেওয়ার পর বদলে গেছে দলের চিত্র। যেখানে ৬ ম্যাচ শেষে তাদের হার মাত্র ২ ম্যাচে।
৪ ম্যাচে জয় নিয়ে সবার উপরে তারা। এমনকি রানরেটেও তারা পিছনে ফেলেছে টুর্নামেন্টের শক্তিশালী রংপুরকে।
কোটি টাকার নাইম প্রতিফলন দেখাচ্ছেন, একই সাথে শরীফুল, রসিংটনরা পারফর্ম করছেন। শেখ মাহেদীর নেতৃত্বে ৬ ম্যাচে ৮ পয়েন্ট দলটির।
তাদের পরে তালিকার দুই নাম্বারে আছে রংপুর রাইডার্স। আসরের সবচেয়ে পুরানো দল রংপুর। এই আসরেও ফর্মে আছে তারা।
আসরে মাত্র এক ম্যাচ হেরেছে তারা, সেটাও হেরেছে সুপার অভারে। মায়ার্স, মালানের মত বিদেশীরা পারফর্ম করছেন, দেশী বড় নাম মুস্তাফিজ, মাহমুদউল্লাহরাও জ্বলে উঠছেন সমানভাবে। ৫ ম্যাচে ৮ পয়েন্ট দলটির।
তালিকার তিনে আছে রাজশাহী। এই আসরে যদিও মাত্র ৪ ম্যাচ খেলেছে তারা। শান্তর দল হেরেছে মাত্র এক ম্যাচে, ঢাকার বিপক্ষে।
তবে এর আগে পড়ে ৩ জয় তাদের। অধিনায়ক শান্ত আছেন ফর্মে, রিপন, নওয়াজ সবাই জ্বলে উঠছেন।
আবার সবার বিকল্প সঠিকভাবে নিয়েও রেখেছে দলটি। যে কারণে ভালোভাবেই এগোচ্ছে দলটি। ৪ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে তালিকার তিনে তারা।
তাদের পরে অবস্থান সিলেট স্টাইকার্সে। আসরে শক্তিশালী দল গড়েছে তারা। তবে মেহেদী মিরাজের অধিনায়কত্বে সেভাবে পারফর্ম করতে পারছেনা দলটি।
ওমরজাই, মইন, আমির বা দেশী আফিফ, ইমনদের নিয়েও আসরে মাত্র ৩ জয় তাদের, পয়েন্ট ৬। তবে শেষ চারের দৌড়ে ভালোভাবেই আছে দলটি।
তবে শেষ চারের লড়াই থেকে কিছুটা পিছিয়ে আছে ঢাকা ক্যাপিটালস। আসরে মাত্র দুই জয় দলটির। দলের অনেক হাইভোল্টেজ নাম নেই, যে কারণে ভুগছিল দলটি।
যদিও শেষম্যাচে বড় জয় পায় তারা, এর আগে জয় পায় শক্তিশালী রাজশাহীর বিপক্ষে। এছাড়া শামীম, সাব্বিররা চেষ্টা করলেও জিততে পারেননি আর ম্যাচ। সব মিলিয়ে ৫ ম্যাচ শেষে ২ জয় তাদের, পয়েন্ট মাত্র ৪
তবে সবচেয়ে বাজে অবস্থানে নোয়াখালী। আসরের সবগুলো ম্যাচ হেরেছে তারা। নবী, হায়দার, মাজের মত মুখ আছে দলে, আছে দেশী সোহান, সৌম্য, অঙ্কনরাও।
তবে তাতেও কাজের কাজ হচ্ছেনা দলটির। ৫ ম্যাচ খেলেছে সবগুলোই হারের মুখ দেখেছে তারা, হেরেছে চারটি ভিন্ন দলের সাথে।
এর মাঝে মাত্র এক ম্যাচে লড়াই করতে পেরেছিল দলটি, বাকি ম্যাচগুলোতে হেরেছে কড়াভাবেই।
সব মিলিয়ে পয়েন্ট টেবিলের এটাই বর্তমান পরিস্থিতি। এবার দেখা যাক, শেষ পর্যন্ত কে ধরে রাখতে পারেন কোন অবস্থান।




