আগামীকাল আসতে পারে আইসিসি থেকে বড় সিদ্ধান্ত। নিজের চেয়ারের মর্যাদা রাখতে ভারতের সাথে বাংলাদেশকে নিয়ে কথা বলেছে জয় শাহ।
সেক্ষেত্রে বাংলাদেশের দাবি মেনে নিতে পারে আইসিসি। খেলা হতে পারে শ্রীলঙ্কায়।
অন্তত ৪ ম্যাচের ৩ টি ম্যাচ শ্রীলঙ্কায় আর একটি ম্যাচ মুম্বাইয়ে হতে পারে।কিংবা সবগুলো ম্যাচই হতে পারে শ্রীলঙ্কায়।
এছাড়া বিসিবি সভাপতি, নিজেও জানিয়ে দিয়েছেন তারা খেলবেনা ভারতে।
ফিক্সার অনুযায়ী কলকাতার ইডেন গার্ডেনসে তিন ম্যাচ ও মুম্বাইয়ে এক ম্যাচ খেলার কথা লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট দলের।
কিন্তু মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স বাদ দেওয়ার পর নিরাপত্তা ইস্যুটি জোরালো হয়েছে।
এক ক্রিকেটারকেই যখন নিরাপত্তা দিতে পারছে না, বাংলাদেশ দলের বিশাল বহরকে কীভাবে নিরাপত্তা দেওয়া হবে,এই প্রশ্ন তুলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান খালেদ মাসুদ পাইলটসহ অনেকেই।
এখন যদি ভারতেরই অন্য ভেন্যুগুলোতে বাংলাদেশের চার ম্যাচ হয়, সেই প্রশ্নের উত্তরে বুলবুল গতকাল, সিলেটে সাংবাদিকদের বলেন, ‘’ভারতের অন্য ভেন্যু তো ভারতই।ভেন্যু বলে তো কোনো কথা নেই। যেহেতু আপনারা জানেন যে একক কোনো সিদ্ধান্ত নিচ্ছি না।
আমরা সরকারের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেব। যেখানে আমরা দাঁড়িয়েছিলাম, সেখানেই আছি।’
ভারত-শ্রীলঙ্কার যৌথ আয়োজনে হবে দশম টি-টোয়েন্টি বিশ্বকাপ। ভারতে না খেললে লিটন-মোস্তাফিজদের ম্যাচগুলো আপনা আপনিই হবে শ্রীলঙ্কায়।
এই ব্যাপারে আইসিসিকে এরই মধ্যে দুইবার চিঠি দিয়েছে বিসিবি। চিঠির এখন পর্যন্ত কোনো উত্তর মেলেনি বলে জানিয়েছেন বুলবুল।
সিলেটে গতকাল সাংবাদিকদের বিসিবি সভাপতি বলেন, ‘’না এখনো কোনো উত্তর পাইনি। যতগুলো লিংক দরকার বা অ্যাটাচমেন্ট, তথ্য দেওয়ার সব আমরা দিয়েছি। আইসিসি আমাদের কী জানায়, সেটা জানতে অপেক্ষা করছি।’
তবে বাংলাদেশের জনপ্রিয় ক্রিড়া সাংবাদিক রিয়াসাদ আজিম ও বর্ষণ কবির জানিয়েছেন উল্লেখিত সিদ্ধান্তগুলো কাল জানাতে পারে বিসিবি।




