আইপিএল খেলা হয়নি মুস্তাফিজের,তবে একই সময়ে পিএসএল খেলবেন তিনি।
পিএসএলের সর্বোচ্চ ক্যাটাগরিতেই তিনি থাকছেন তা নিয়ে নেই কোনো সন্দেহ।
১১ ফেব্রুয়ারী হবে এই নিলাম।
নিলামে প্রত্যেক ফ্র্যাঞ্চাইজির বাজেট নির্ধারিত করা হয়েছে ৪৫ কোটি রুপি। বাংলাদেশি মুদ্রায় সেটা ১৯ কোটি ২৭ লাখ রুপি।
সরাসরি চুক্তিতে কাউকে নিলে বাজেট বাড়িয়ে ৫০ কোটি ৫০ লাখ রুপি পর্যন্ত করা যাবে। প্রত্যেক দলে ১৬ থেকে ২০ ক্রিকেটার থাকবে।
তাঁদের মধ্যে বিদেশি ক্রিকেটার থাকবেন পাঁচ থেকে সাত জন। ক্রিকেটারদের সঙ্গে ফ্র্যাঞ্চাইজিগুলোর ২ বছরের চুক্তি হবে। প্রত্যেক দলে ২৩ বছরের নিচে স্থানীয় ক্রিকেটার খেলানো বাধ্যতামূলক করা হবে, যাঁর আগে কখনো পিএসএলে খেলা হয়নি।
এটিই হবে পিএসএলের ইতিহাসে প্রথম পূর্ণাঙ্গ নিলামভিত্তিক দল গঠনের আয়োজন।
পিএসএলের নিলামে সব মূল্য নির্ধারণ করা হয়েছে পাকিস্তানি রুপিতে। সর্বোচ্চ ক্যাটাগরির ভিত্তিমূল্য ধরা হয়েছে ৪ কোটি ২০ লাখ রুপি।
পরের ধাপে ভিত্তিমূল্য নির্ধারণ করা হয়েছে ২ কোটি ২০ লাখ রুপি ও তার পরের ধাপে ১ কোটি ১০ লাখ রুপি এবং সর্বোনিম্ন ৬০ লাখ রুপি।
নিলামে দর বাড়ানোর ন্যূনতম সীমাও নির্ধারণ করেছে পিসিবি। ১ কোটি ১০ লাখ রুপির নিচে দর বাড়ালে বাড়তি দর হবে ২ লাখ ৫০ হাজার রুপি। ২ কোটি ২০ লাখ রুপির নিচে বাড়তি দর ৫ লাখ রুপি। ৪ কোটি ২০ লাখ রুপির নিচে বাড়তি দর ১০ লাখ রুপি। আর ৪ কোটি ২০ লাখ রুপির ওপরে দর হাঁকালে বাড়তি দর হবে ১৫ লাখ রুপি।
তবে ফ্র্যাঞ্চাইজিগুলো চাইলে এই ন্যূনতম সীমার চেয়েও বেশি দর হাঁকাতে পারবে।
পিএসএলের নতুন পর্ব শুরু হবে ২৬ মার্চ। ৩ মে টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে।
বিডিক্রিকটাইমের তথ্যানুসারে,
আসন্ন এই মৌসুমের নিলামে নাম নিবন্ধন করেছেন মোট ২৩ জন বাংলাদেশি ক্রিকেটার। তাদের মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় আছেন বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান। সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে পিএসএলে স্বাগত জানানো হলেও এখনো তার দল চূড়ান্ত হয়নি।
তবে সরাসরি সাইনিংয়ের মাধ্যমে দলে ভেড়ানোর সম্ভাবনাও রয়েছে।
সর্বশেষ আসরে লাহোর কালান্দার্সের হয়ে খেলেছিলেন রিশাদ হোসেন, সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজ। আগের আসরে করাচি কিংসের হয়ে খেলতে গিয়ে চোটের কারণে মাঠে নামতে না পারা লিটন দাসও এবার নাম দিয়েছেন।
পেশোয়ার জালমির স্কোয়াডে থেকেও ম্যাচ না খেলা নাহিদ রানাও তালিকায় আছেন।
এছাড়া শেখ মেহেদী হাসান, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ, তাওহিদ হৃদয়, আফিফ হোসেন ধ্রুবসহ আরও অনেকে নিলামে অংশ নিতে আগ্রহ প্রকাশ করেছেন।




