বিশ্বকাপে না থেকেও যেন বেশি আছে বাংলাদেশ। বরং কোনো বিশ্বকাপে বাংলাদেশকে নিয়ে এর আগে এতো কথা হয়নি বিশ্ব মিডিয়ায়।
আর বাংলাদেশের পক্ষে সবচেয়ে বড় কাজটিই করে যাচ্ছে পাকিস্তান সরকার,পাকিস্তান ক্রিকেট বোর্ড ও দেশটির সাবেক ক্রিকেটাররা।
এক সাক্ষাৎকারে দেশটির সাবেক ক্রিকেটার ও বর্তমান কোচ রশিদ লতিফ জানিয়েছে,পাকিস্তান তখনই ভারতের সাথে খেলবে যখন বাংলাদেশকে বিশ্বকাপে ফেরানো হবে।তার মতে,
“এখন পাকিস্তানকে মর্যাদা দিলে এবং বাংলাদেশকে ফিরিয়ে দেওয়া হলেই কেবল পাকিস্তান ভারতের সঙ্গে খেলবে।
না খেললে আইসিসির ওপর অবশ্যই এর বড় প্রভাব পড়বে। বর্তমানে আইসিসি মূলত বিসিসিআইয়ের লোকেরাই চালাচ্ছে। জয় শাহ এখন বুঝতে পারবেন যে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল কীভাবে পরিচালনা করতে হয়।’
তার মতে পাকিস্তান সরকার বোর্ড বেশ চালাকির সাথেই সিদ্ধান্ত নিয়েছে।
জিও নিউজকে রশিদ লতিফ বলেন, ‘পাকিস্তান সরকার নিজেই প্রেস রিলিজ বা টুইট করেছে, যাতে আইনি জটিলতা থেকে বাঁচা যায়। কারণ যখন সরকার কোনো বিষয়ে সরাসরি জড়িত হয়ে পড়ে, তখন আইসিসির আর করার কিছু থাকে না।’
আইসিসির ব্রডকাস্টিং হাজার কোটি থেকে এখন লাখে চলে আসবে বলে তিনি বলেন,
‘পাকিস্তান সঠিক পদক্ষেপ নিয়েছে। কারণ এটি বিলিয়ন ডলারের ব্রডকাস্টারদের বাজার, যা এখন মিলিয়নে নেমে আসবে। আইসিসি প্রায় ১০০-১৫০টি সদস্য দেশকে ফান্ডিং দেয়। যেখানে ৩ বিলিয়ন ডলারের বাজার ছিল, সেটি ১ বিলিয়নে নেমে আসলে সবার ফান্ডিংয়ে টান পড়বে।’
শুধু পাকিস্তান নয়,অন্যান্য বড় দেশগুলোকেও বাংলাদেশের পক্ষে কথা বলা উচিৎ বলে তিনি বলেন,
” ‘অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা এবং ইংল্যান্ডকে এখন আলোচনার টেবিলে আসতে হবে এবং স্বীকার করতে হবে যে বাংলাদেশের সাথে অবিচার হয়েছে।”




