ফিজকে দলে ভিড়িয়ে এবার এক ভিডিও বার্তা প্রকাশ করেছে লাহোরের মালিক।
তিনি বলেন,
“মুস্তাফিজ,পিএসএলের জন্য অনেক বড় নাম,বিশ্ব ক্রিকেটের জন্যই অনেল বড়।তাকে চুস করা কঠিন কিছুনা,তাছাড়া তার সাথে আমাদের সম্পর্ক অনেক আগের,প্রথমবার গোল্ড ক্যাটাগরি থেকে তাকে নেওয়া হয়েছিলো,তবে দুখজনক ভাবে তখন নিতে পারিনি,তবে ২ বছর পর তাকে পেয়ে খুশি”
ফিজের বিশ্ব জুড়ে নজড় কারা পারফর্মেন্স নিয়ে তিনি বলেন,
“মাশাল্লা দুনিয়া জুড়ে যেভাবে পারফরম্যান্স করছে এটা আমাদের ভাগ্য যে সে এভেলেবেল,যখন রিটেইনশন চলছিলো তখনি আমরা আলোচনা করছিলাম যে তাকে কিভাবে ফিট করবো।আমিতো খুশি ও এক্সাইটেড যে শাহীন-মুস্তাফিজ একসাথে বল করবে।”
তবে শুধু ফিজ নয় তার মুখে প্রশংসা ঝড়েছে আরো বাংলাদেশীদের নিয়ে,তিনি বলেন,
“দেখেন বাংলাদেশী খেলোয়াড়রা অসাধারণ, মানুষ হিসেবেও ভালো,সেটা রিশাদ,সাকিব মিরাজ সবার সাথে,একতো তারা মন থেকে খেলে,তারা নিজের দল মনে করে খেলে,এর চেয়ে বেশি কি আর চাইবো।আমি শুধু বলতে চাই আমি তোমাকে ভালবাসি মুস্তাফিজ।”
এর আগে ২০২৬ আসরের জন্য বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে সরাসরি চুক্তিতে দলে নেওয়ার ঘোষণা দিয়েছে লাহোর কালান্দার্স। আজ ফ্র্যাঞ্চাইজিটি এই চুক্তির কথা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে।
বাংলাদেশের কাটার মাস্টারকে পেতে ৬ কোটি ৪৪ লাখ পাকিস্তানি রুপি খরচ করতে হয়েছে। যা টাকার অঙ্কে ২ কোটি ৮১ লাখ। পিএসএলের দল কালান্দার্স মোস্তাফিজের জন্য নতুন কিছু নয়। এর আগে একবার ২০১৮ সালে লাহোরের হয়েই খেলেছিলেন তিনি।
মোস্তাফিজের সঙ্গে চুক্তিকে ফ্র্যাঞ্চাইজিটি ‘কৌশলগত’ এবং ‘আবেগঘন’ সিদ্ধান্ত হিসেবে উল্লেখ করেছে। লাহোর কালান্দার্সের মালিক সামিন রানা তখন বলেন, ‘একবার কালান্দার মানেই সব সময় কালান্দার। মোস্তাফিজুর শুধু একজন খেলোয়াড় নন, তিনি আমাদের পরিবারেরই অংশ। আবার তাঁকে ড্রেসিংরুমে ফিরিয়ে আনতে পেরে আমরা দারুণ উচ্ছ্বসিত। ১১তম পিএসএলে শিরোপা ধরে রাখার লক্ষ্যে তাঁর অভিজ্ঞতা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।’ ২৬ মার্চ শুরু হচ্ছে আট দলের পিএসএল।
মোস্তাফিজের প্রত্যাবর্তনে কালান্দার্সের বোলিং আক্রমণ আরও শক্তিশালী হলো। এর আগে দলটি অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি, ব্যাটার আবদুল্লাহ শফিক, অলরাউন্ডার সিকান্দার রাজা ও তরুণ মোহাম্মদ নাইমকে ধরে রেখেছে তারা।




