বিশ্বসেরা স্ট্রাইকার কে, এই প্রশ্ন করলেন আপনার মাথায় হয়ত আসবে হ্যারি কেন, হলান্ড, লেওয়ান্ডোয়েস্কি বা এমবাপ্পেদের নাম। আর সেখানে হয়ত বড় আকারে আলোচিত হয়না লাউতারো মার্টিনেজের নাম। কিন্ত এই আর্জেন্টাইন নিরবে পারফর্ম করেই চলে যাচ্ছেন সেরাদের কাতারে।
কেননা ধারাবাহিকতা এই স্ট্রাইকারের মুল শক্তি। গত কয়েক আসর ধরেই গোল স্কোরিংটাকে ভালোভাবেই রপ্ত করেছেন লাউতারো। ইন্টার মিলানে যোগ দেওয়ার পর থেকেই সিরিআ তে করছেন রাজত্ব৷ এই মৌসুমেও যেমন সিরিআ এর সর্বোচ্চ স্কোরার লাউতারো। গত কয়েক মৌসুম ধরেই এই কাজটা সুনিপুণভাবে করছেন এই আর্জেন্টাইন।
সর্বশেষ ম্যাচে ইন্টার মিলান সাসোলকে হারায় ৫-০ গোলে। আর সেখানে ৫০ মিনিটে গোল করেন এল তোরো। সেট পিস থেকে আসা বলে ডিবক্সে তার বা পায়ের শট পায় জালের ঠিকানা।
গোল ছাড়া পুরো ম্যাচে দারুণ পারফর্মেন্স আর্জেন্টাইন ষাড়ের। ২ বার ড্রিবলিং, ৩ বার চাঞ্চ ক্রিয়েট ও ৩ বার শট করেন লাউতারো। ম্যাচে মোট ৬ বার জয় করেন ডুয়েলস। দলের বড় জয়ে করেন দারুণ সহযোগীতা।
সাসোলোর বিপক্ষে গোলের মাধ্যমে এই মৌসুমে ২০ গোল পুর্ণ লাউতারো৷ ২০১৮/১৯ মৌসুমে প্রথম ইন্টার মিলানে যোগ দেন এই আর্জেন্টাইন। এরপরের মৌসুমে প্রথম করেন ২০ এর অধিক গোল৷ সেখান থেকে শুরু, পরের ৬ মৌসুমে ৫ বার করেন ২০ এর অধিক গোল৷ মাঝে এক মৌসুমে ২০ গোল আদায় করতে পারেননি, সেবার করেন এক গোল কম, অর্থ্যাৎ ১৯ গোল৷
এর মাঝে টানা ৩ মৌসুমে ২৫ এর অধিক গোল করেন লাউতারো। সিরিআ তে স্ট্রাইকাররা তুলনামূলক কম গোল আদায় করতে পারেন। ইতালিয়ান এই লীগটি ডিফেন্সিভ এবিলিটির জন্য বিখ্যাত। আর সেখানে ৬ মৌসুমে এই স্ট্রাইকারের ২০ এর অধিক গোল।
যেখানে এক মৌসুমে ২০ এর অধিক গোল করা স্ট্রাইকার নিয়ে হয় কাড়াকাড়ি, লাউতারো সেখানে কাজটা করছেন বছরের পর বছর ধরে। এর বাইরে জাতীয় দলেও সফল ও ধারাবাহিক এল তোরো। এই আর্জেন্টাইনকে তাই আন্ডাররেটেডই বলা যায়।
হয়ত কেন, এমবাপ্পেদের মত সংখ্যা নেই লাউতারোর। তবে নিজের কাজটা করছেন নিয়মিত, দলকেও এনে দিচ্ছেন সাফল্য। সেখানে তাই সেরাদের কাতারেই রাখা যাবে তাকে। আর্জেন্টিনার এই তারকা থেকে তার দেশ বিশ্বকাপেও চাবে এমন এক পারফর্মেঞ্চ, যাতে সাফল্য ধরে রাখতে পারে তার দল৷




