Homeক্রিকেটভারতে বিশ্বকাপ হচ্ছে জানতেনইনা ডোনাল্ড ট্রাম্প!

ভারতে বিশ্বকাপ হচ্ছে জানতেনইনা ডোনাল্ড ট্রাম্প!

- Advertisement -spot_img

ক্রিকেট এখনো যুক্তরাষ্ট্রের মূলধারার ক্রীড়ার অংশ নয়। বেসবল, বাস্কেটবল কিংবা আমেরিকান ফুটবলের জনপ্রিয়তার ধারে-কাছেও নেই ক্রিকেট। ফলে আন্তর্জাতিক কোনো বড় ক্রিকেট আসর শুরু হলেও সেটি যে মার্কিন রাজনীতির শীর্ষ পর্যায়ে খুব একটা নজর কাড়বে না,এটাই স্বাভাবিক। তবে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে যুক্তরাষ্ট্র অংশ নেওয়ায় দেশটিতে ক্রিকেট নিয়ে কিছুটা হলেও কৌতূহল তৈরি হয়েছে।

ইতোমধ্যে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচও খেলে ফেলেছে যুক্তরাষ্ট্র দল। গত সোমবার মুম্বাইয়ে শক্তিশালী ভারতের বিপক্ষে মাত্র ২৯ রানে হারে তারা। ম্যাচের ফলাফল একপেশে না হলেও ক্রিকেট বিশ্বে আলোচনার জন্ম দিয়েছে ভিন্ন একটি বিষয়,বিশ্বকাপ শুরু হওয়ার খবরই নাকি দেরিতে জানতে পেরেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বিশ্বকাপ শুরু হওয়ার বেশ কিছু সময় পর বিষয়টি জানতে পারলেও জাতীয় দলকে শুভকামনা জানাতে ভুল করেননি ট্রাম্প। নিজ মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি লেখেন,
‘আমি এইমাত্র শুনলাম ভারতে ক্রিকেট বিশ্বকাপ চলছে! যুক্তরাষ্ট্র দলের জন্য শুভকামনা। আমাদের দল খুব শক্তিশালী। আমেরিকা তোমাদের পাশে আছে!’

ট্রাম্পের এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং ক্রিকেটভক্তদের মধ্যে হাস্যরসেরও জন্ম দেয়। কারণ, বিশ্বের অন্যতম বড় ক্রীড়া আসর শুরু হওয়ার খবর জানতে প্রেসিডেন্টের এমন দেরি অনেকের কাছেই বিস্ময়কর লেগেছে।তার চেয়েও বিস্ময়কর তার দলকে বেশ শক্তিশালী বলা।

টি-টোয়েন্টি বিশ্বকাপের ‘এ’ গ্রুপে যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষ ভারত ছাড়াও পাকিস্তান, নামিবিয়া ও নেদারল্যান্ডস। ক্রিকেট পরাশক্তিদের ভিড়ে যুক্তরাষ্ট্র বড় নাম না হলেও ভারতের বিপক্ষে ম্যাচে তাদের লড়াকু মানসিকতা চোখে পড়েছে। বিশেষ করে বল হাতে ভারতীয় ব্যাটসম্যানদের বেশ ভালোই চাপে রেখেছিল তারা।

উল্লেখ্য, এর আগেও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এক জনসভায় ‘চা,-ওয়ালা’ বলে আখ্যা দিয়ে আলোচনায় এসেছিলেন ডোনাল্ড ট্রাম্প। সেই প্রেক্ষাপটে মোদীর দেশ ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপ নিয়ে ট্রাম্পের দেরিতে প্রতিক্রিয়া নতুন করে কৌতূহল ও আলোচনার জন্ম দিয়েছে।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here