টি২০ থেকে বাংলাদেশের ক্রিকেট যাচ্ছে অডিয়াই ফরম্যাটে। পাকিস্তান সিরিজের আগে এবার শুরু হচ্ছে বিসিএল। আর সেখানেই শুরুর ম্যাচে আগামীকাল মুখোমুখি উত্তর ও পুর্বাঞ্চল। উত্তরাঞ্চলে বিপিএল চ্যাম্পিয়ন দলের একাধিক তারকা, অপরদিকে পুর্বাঞ্চলে জাতীয় দলের রাডারে থাকা খেলোয়াড়রা।
শান্ত বিপিএলে দলকে নিয়ে জিতেছেন শিরোপা। এরপর অদম্য টি২০ কাপে শিরোপা না জিতলেও গিয়েছিলেন শিরোপা জয়ের বেশ কাছাকাছি। অধিনায়ক হিসেবে বেশ ভালোই ছন্দে আছেন নাজমুল হোসেন শান্ত। এবার ৫০ অভারের ফরম্যাটে অধিনায়কত্ব করতে প্রস্তত এই বাহাতি ব্যাটসম্যান। বিসিএলের শুরুর ম্যাচেই শান্তর নেতৃত্বে শক্তিশালী দল নিয়েই মাঠে নামছে উত্তরাঞ্চল।
ওপেনিংএ আসবেন জাতীয় দলের ওপেনার তানজিদ তামিম।ফর্মে থাকা বিপিএলের ম্যান অব দ্যা ফাইনালের কাছ থেকে ঝড়ো শুরু পাবার প্রত্যাশা থাকবে উত্তর অঞ্চলের ভক্তদের।তার সাথে ওপেনার হিসেবে থাকবেন টি-টোয়েন্টি দলের অধিনায়ক লিটন কুমার দাস।
নাম্বার তিনে আসবেন নাজমুল হোসেন শান্ত
৪ নম্বরে আসবেন আরেক জাতীয় দলের তারকা তৌহিদ হৃদয়।
আর ৫ নম্বরে জায়গা হতে পারে সাব্বির রহমান রুম্মনের।খুব একটা ভালো সুযোগ পাচ্ছেন না এই দর্শকপ্রিয় খেলোয়াড়। এরপরই
উইকেটরক্ষক হিসেবে দলে খেলবেন আকবর আলী। নাম্বার ছয়ে আসবেন অনুর্দ্ধ ১৯ বিশ্বকাপজয়ী এই তারকা।
নাম্বার সাতে আসবেন অফস্পিনিং অলরাউন্ডার শেখ মাহেদী হাসান। দেশসেরা লেগ স্পিনার রিশাদ হোসেনকে দেখা যাবে নাম্বার আটে। তিন পেসার হিসেবে দলে থাকবেন নাহিদ রানা, শরীফুল ইসলাম ও আব্দুল গফফার সাকলাইন।
তবে যদি উল্লেখীত ব্যাটারদের মধ্যে কেও সুযোগ না পায়,সেক্ষেত্রে,
ওপেনার হিসেবে থাকবেন এক্সক্লোসিভ ব্যাটার হাবিবুর রহমান সোহান। অদম্য কাপে দারূন পারফর্মেঞ্চ করেছেন, এর আগে অডিয়াই আসরগুলোতেও সোহান ব্যাট করেছেন দুর্দান্ত স্ট্রাইক রেটে। বিসিএলেও তাই সোহানের দিকে চেয়ে থাকবে সবাই।




