Homeক্রিকেটশোয়েব মালিকের নেশা,উইকেট-সেঞ্চুরী না! বিয়ের ১ হালি পুরন?

শোয়েব মালিকের নেশা,উইকেট-সেঞ্চুরী না! বিয়ের ১ হালি পুরন?

- Advertisement -spot_img

ক্রিকেটে কারো উইকেটের নেশা,কারো রানের নেশা।কেও ছয় হাকাতে ভালোবাসেন আবার কেও গ্লাভস হাতে ক্যাচ লুফতেও পছন্দ করেন।

তবে বলে ব্যাটে কিংবা ফিল্ডিংয়ে যেমন পারদর্শী ছিলেন মালিক,তেমনি অন্য এক ব্যাপারেও তিনি অনন্য!

রান বা উইকেট শিকার কম, আর সেলিব্রিটি নারীদের সঙ্গে সম্পর্ক গড়াই যেন তার প্রধান অ্যাচিভমেন্ট।

ইতিমধ্যেই তিনবার বিবাহিত এই তারকার চতুর্থ বিয়ের গুঞ্জন এখন সংবাদমাধ্যমে শিরোনাম হয়ে উঠেছে।

সবচেয়ে বেশি সমালোচনা হয়েছে ভারতের টেনিস তারকা সানিয়া মির্জার সঙ্গে বিচ্ছেদের পর পাকিস্তানের অভিনেত্রী সানা জাভেদের সঙ্গে তার বিয়ের ঘটনায়।

২০২৪ সালে শোয়েব মালিক সানা জাভেদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তবে সাম্প্রতিক সময়ের বিভিন্ন প্রতিবেদন ও সামাজিক যোগাযোগমাধ্যমে জানা যাচ্ছে, শোয়েব মালিক এবার চুপিসারে পাকিস্তানের আরও একজন অভিনেত্রী ভানিজা সাত্তারের সঙ্গে বিয়ে করতে পারেন।

যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত শোয়েবের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

শোয়েব মালিকের বৈবাহিক জীবনের সূত্রপাত ২০০২ সালে, যখন তিনি আয়েশা সিদ্দিকিকে বিয়ে করেন। ২০১০ সালে তাদের সম্পর্কের ইতি ঘটে।

সেই বছরই কয়েক মাসের ব্যবধানে হায়দরাবাদে সানিয়া মির্জার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। সানিয়ার সঙ্গে বিবাহিত অবস্থায় তাদের ঘরে জন্ম নেয় পুত্র ইজহান। আয়েশা সিদ্দিকির সঙ্গে তার কোনো সন্তান হয়নি।

এরপর সানা জাভেদের সঙ্গে তার সম্পর্ক শুরু হয় একটি বিজ্ঞাপনের সেটে কাজ করার সময়। যদিও তখনও শোয়েব সানিয়ার সঙ্গে বিবাহিত ছিলেন।

বিষয়টি জানার পর সানিয়া দূরত্ব বাড়ান এবং শেষ পর্যন্ত বিচ্ছেদের সিদ্ধান্ত নেন। সানা জাভেদের সঙ্গেও শোয়েবের সম্পর্কের ইনিংস শেষের পথে, এমনই ইঙ্গিত দিচ্ছে সাম্প্রতিক খবর।

এবারের গুঞ্জন হচ্ছে, শোয়েব মালিক চতুর্থ বিয়েতে কতটা এগোবেন। সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রতিক্রিয়া বলছে, তার ব্যক্তিজীবন ক্রিকেটের চেয়ে আরও বেশি আলোচনার জন্ম দিচ্ছে। এখন দেখার বিষয়, এই নতুন গুঞ্জন সত্যি হয় কি না।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here