Homeক্রিকেটপিএসএলে ২৬১১ কোটি রুপিতে সম্প্রচারসত্ব বিক্রি, টেক্কা দিবে আইপিএলকে?

পিএসএলে ২৬১১ কোটি রুপিতে সম্প্রচারসত্ব বিক্রি, টেক্কা দিবে আইপিএলকে?

- Advertisement -spot_img

পাকিস্তান সুপার লিগ নতুন এক মাইলফলক স্পর্শ করেছে। ২০২৬ থেকে ২০২৯ সাল পর্যন্ত চার বছরের জন্য ইতিহাসের সর্বোচ্চ মূল্যে সম্প্রচারসত্ব বিক্রি করেছে পিএসএল।

ওয়ালি টেকনোলজিসের সঙ্গে হওয়া এই চুক্তির আর্থিক মূল্য ২৬.১১ বিলিয়ন পাকিস্তানি রুপি, যা প্রায় ৯৩ মিলিয়ন মার্কিন ডলারের সমান।

এর মধ্য দিয়ে শুধু পিএসএল নয়, পাকিস্তান ক্রিকেটের ইতিহাসেই এটি সবচেয়ে বড় সম্প্রচার চুক্তি হিসেবে বিবেচিত হচ্ছে।

২০২৬ মৌসুম থেকে কার্যকর হওয়া এই চুক্তির আওতায় টিভি সম্প্রচার ও লাইভ স্ট্রিমিং,দুটোরই স্বত্ব পাবে ওয়ালি।

উল্লেখযোগ্য বিষয় হলো, লিগে এবার থেকে দলের সংখ্যা ছয় থেকে বেড়ে আটে উন্নীত হয়েছে। ফলে ম্যাচ সংখ্যাও ৩৪ থেকে বেড়ে দাঁড়াবে ৪৪-এ।

স্বাভাবিকভাবেই ম্যাচ বাড়ায় মোট চুক্তিমূল্য বেড়েছে, তবে শুধু সংখ্যার কারণেই নয়,প্রতি ম্যাচের গড় মূল্যও উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। আগের চুক্তিতে যেখানে প্রতি ম্যাচের মূল্য ছিল ১২২ মিলিয়ন রুপি, নতুন চুক্তিতে তা বেড়ে দাঁড়িয়েছে ১৪৮ মিলিয়ন রুপিতে, অর্থাৎ প্রায় ২১ শতাংশ বৃদ্ধি।

চলতি বছরের শুরুতে নতুন তিনটি ফ্র্যাঞ্চাইজির নিলামেও দেখা গেছে মূল্যবৃদ্ধির ধারা।

বিশেষ করে মুলতান সুলতানস, যারা এখন ‘পিন্ডি’ নামে পরিচিত, ১০ বছরের জন্য বছরে ২.৪৫ বিলিয়ন রুপিতে বিক্রি হয়েছে,যা লিগের বাণিজ্যিক শক্তির বড় প্রমাণ। পিএসএলের প্রধান নির্বাহী সালমান নাসের জানিয়েছেন, এই চুক্তি লিগের ক্রমবর্ধমান জনপ্রিয়তা ও বিশ্বাসযোগ্যতারই প্রতিফলন।

আসন্ন মৌসুম শুরু হবে ২৬ মার্চ এবং ফাইনাল অনুষ্ঠিত হবে ৩ মে।

ইতোমধ্যে বাংলাদেশ থেকে পারভেজ হোসেন ইমন,নাহিদ রানা,রিশাদ হোসেনকে নিলাম থেকে কিনেছে পিএসএলের দলগুলো,এছাড়া নিলামের আগেই চড়া মুল্যে দলে নিয়েছে মুস্তাফিজকে।

যেখানে ৪ জন বাংলাদেশী খেলবে পিএসএলে সেখানে আইপিএল সম্প্রচারই নিষিদ্ধ বাংলাদেশে।

শুধু তাই নয়,বিশ্ব তারকাদের মধ্যে দুই অজি তারকা ম্যাক্সওয়েল ও স্টিভেন স্মিথকে দলে নিয়েছে পিএসএলের ভিন্ন দুইটি দল,তারা ছাড়াও আছেন বেশ কিছু বিদেশী বড় বড় তারকা।সব মিলে আইপিএলের সমান এখনো না হলেও ধীরে ধীরে আইপিএলকে টক্ক দিতে প্রস্তুতি নিচ্ছে পিএসএল।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here