২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপ কেটেছে প্রায় ৭ বছর হলো।মাঝে আরো এক বিশ্বকাপ শেষ হয়েছে ২৩ সালে,আর আগামীকাল মাঠে গড়াবে আরো একটি ওডিয়াই বিশ্বকাপ।
তবে বাংলাদেশীদের মনে সবচেয়ে দাগ কেটে আছে ২০১৯ সালের বিশ্বকাপ।সব পান্ডবের একসাথে খেলা শেষ বিশ্বকাপ,যেখানে ওডায়াইতে দারুন ফর্মে ছিলো দল।
কিন্তু বিশ্বকাপে সাকিব অবিশ্বাস্য পারফরম্যান্স করলেও মোটেও নিজেদের চেনারুপে ছিলেন না তামিম-মাশরাফিরা।
এক পডকাস্টে সেই দায় স্বীকারও করেছেন তামিম,
তামিম বলেন,
“আমার মনে হয় আমরা যথেষ্ট ভালো খেলেছি, পাকিস্তান ম্যাচ বাদে। ভারতের সাথেও অত খারাপ খেলিনি।
যদি নিউজিল্যান্ড ম্যাচটা জিতে জেতাম, খুব কাছাকাছি ছিলাম। শ্রীলঙ্কা ম্যাচ ভেসে গেল বৃষ্টিতে, আমরা ভেবেছিলাম সেই ম্যাচ জিতব।”
ম্যাশ ও নিজেকে নিয়ে হতাশা ঝেড়ে তামিম বলেন ” আমি যদি ২৫% ভালো খেলতাম, মাশরাফি ভাই যদি ২৫% ভালো খেলত, আমরা সেমিফাইনাল খেলতাম।”
তবে নিজেদের নিয়ে হতাশ হলেও সাকিবকে নিয়ে তিনি বলেন ” সাকিব দারুণ টুর্নামেন্ট কাটিয়েছে, মুশফিক, মাহমুদউল্লাহও দারুণ খেলেছে।
বোলাররাও কমবেশি ভালো খেলেছে। ২০১৫ থেকে ২০১৯ সাল পর্যন্ত আমার পারফরম্যান্স অবিশ্বাস্য ছিল। আমি যদি ২৫% ভালো খেলতাম, মাশরাফি ভাই ৫টা উইকেট বেশি পেলেই আমরা সেমিফাইনালে খেলতাম।’
এদিকে তামিম রিয়াদের প্রশংসা করলেও, রিয়াদ মানছেন দলের সদস্যরা সাকিবকে সাহায্য করতে পারেননি,আর আইপিএলে ম্যাচ না পাওয়ায় নিজের খেলায় বাড়তি মনোযোগী ছিলেন সাকিব।
অফ স্পীন উইথ সাইদ পডকাস্টে রিয়াদ বলেন
“২০১৯ বিশ্বকাপে আমাদের ভালো কিছুর করার সামর্থ্য আছে আমরা আশাবাদী ছিলাম। সাকিব দুর্দান্ত ছিল। ও আইপিএলে ছিল।
কিছু ম্যাচে খেলেনি। আমরা চলে গিয়েছিলাম আয়ারল্যান্ডে। সাকিব আসলো। আমি দেখে বললাম কী করেছ তুমি। সে বলল আমি নিজেকে বিশ্বকাপের জন্য তৈরি করেছি।
ওর শারীরিক ভাষা দেখেই বোঝা যাচ্ছিল বিশ্বকাপে বিশেষ কিছু করবে এবং সে সেটা করে দেখিয়েছে। আমরা দল হিসেবে তাকে সাপোর্ট দিতে পারিনি।”
তবে একই বিশ্বকাপ নিয়ে তামিমের মুখে ঝড়েছে আফসোসের গল্প, তামিম বলেন ‘হ্যাঁ আফসোস, সাথে শিক্ষাও।
কোনো কিছু খুব জবরদস্তি করে চাইতে নেই। আমি অনেক আত্মবিশ্বাসী ছিলাম, আগের টানা ৪ বছর দারুণ ছিল আমার জন্য। ২০১৯ বিশ্বকাপকে ভেবেছিলাম আমার বিশ্বকাপ হবে, আমি নিজেকে বেশি চাপ দিয়ে ফেলেছিলাম। আমার প্রত্যাশাই আমি পূরণ করতে পারছিলাম না।”
২০১৯ সালে ম্যাশের অধিনায়কত্বে শেষ বিশ্বকাপ ছিলো টাইগারদের।বলে ব্যাটে অসাধারণ ছিলেন সাকিব আল হাসান।ছিলেন টুর্নামেন্ট সেরার দাবিদারও।তবে বাকিদের ব্যার্থতায় সেমিফাইনালেও যেতে পারেনি বাংলাদেশ।




