নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন সিরিজকে সামনে রেখে সম্ভাব্য একাদশ নিয়ে চলছে আলোচনা। ঘরের মাঠে সর্বশেষ সিরিজ জয়ের আত্মবিশ্বাস ধরে রেখেই দল সাজাতে চায় টিম ম্যানেজমেন্ট। তবে কিছু জায়গায় পরিবর্তনের আভাসও রয়েছে।
প্রথমে যদি বোলিং ইউনিটের দিকে নজর দেওয়া হয়, পেস আক্রমণের নেতৃত্বে থাকবেন মুস্তাফিজুর রহমান।
তার সঙ্গে নতুন বল হাতে দেখা যেতে পারে তাসকিন আহমেদকে। তৃতীয় পেসার হিসেবে এগিয়ে রয়েছেন নাহিদ রানা, যদিও কন্ডিশন বিবেচনায় শরীফুল ইসলামও সুযোগ পেতে পারেন,তবে নাহিদেরই সম্ভাবনা বেশি।।
স্পিন বিভাগে ভরসার নাম অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ও লেগ স্পিনার রিশাদ হোসেন। এই দুই স্পিনারই মাঝের ওভারে দলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।তবে রিশাদকে কোনো কারনে না খেলালে সুযোগ পাবেন তানভীর,যার সম্ভাবনা কম।
ব্যাটিং লাইনে,ওপেনিং জুটিতে দেখা যেতে পারে তানজিদ হাসান তামিম ও সৌম্য সরকারকে। তানজিদ সর্বশেষ ম্যাচে সেঞ্চুরি করে নিজের জায়গা পোক্ত করেছেন, আর সৌম্যও সাম্প্রতিক ইনিংসে দারুণ ছন্দে থাকায় তাকে দলে ফেরানোর সম্ভাবনা বেশি।
নাম্বার তিনে থাকবেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। যদিও সাম্প্রতিক ফর্ম কিছুটা প্রশ্ন তুলেছে, তবুও টিম ম্যানেজমেন্ট তার উপরই আস্থা রাখতে চাইবে। চার ও পাঁচ নম্বরে মিডল অর্ডারের দায়িত্ব সামলাবেন লিটন দাস ও তৌহিদ হৃদয়। ইনিংস গড়া ও স্পিন মোকাবিলায় তাদের দক্ষতা দলের জন্য বড় সম্পদ।
নাম্বার ছয়ে ফিনিশারের ভূমিকায় দেখা যেতে পারে মাহিদুল অঙ্কনকে, যিনি শেষ দিকে দ্রুত রান তোলার সক্ষমতা রাখেন।সেক্ষেত্রে বাদ পরবেন আফিফ। এরপর সাত নম্বরে থাকবেন মেহেদী হাসান মিরাজ, যিনি অলরাউন্ড পারফরম্যান্স দিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। আট নম্বরে রিশাদ হোসেনও ব্যাট হাতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম।
সবকিছু মিলিয়ে, জয়ের ধারাবাহিকতা বজায় রাখার লক্ষ্যেই ভারসাম্যপূর্ণ একটি একাদশ সাজাতে পারে বাংলাদেশ।
আগের ম্যাচ থেকে বাদ পরতে পারেন আফিফ ও সাইফ।খুব একটা ভাল সিরিজ কাটেনি সাইফের,১৫ মাস পর এসে নিজেকে প্রমানে ব্যার্থ হয়েছেন আফিফও।
সেক্ষেত্রে ব্যাটিং অলরাউন্ডার সৌম্য ও ফিনিশার অঙ্কনকেই একাদশে দেখার সম্ভাবনা বেশি।
নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ঢাকায় ১৭ তারিখ সকাল ১১ টায় মুখোমুখি হবে টাইগাররা।




