২০১৫ সাল। শেষ ব্যাটসম্যান হিসেবে ব্যাটিং প্রান্তে জিমি এন্ডারসন, হাতে এক উইকেট। যে উইকেটে টিকে গেলে জয়টা তখনও সম্ভব ইংল্যান্ড দলের।
এমন সময় বল হাতে ছুটে আসলেন রুবেল হোসেন। তার করা দুর্দান্ত গতির ইয়ার্কার ঠেকাতে ব্যার্থ এন্ডারসন, বিশ্বকাপে পরাস্ত ইংল্যান্ড।
বাংলাদেশ ক্রিকেটের অন্যতম সেরা স্মৃতির একটি এটি। ১১ বছর আগের এই স্মৃতিই আবারো স্মরণ করলো আইসিসি।
কেননা স্মৃতির স্মারক যিনি, সেই রুবেল হোসেন এবার অবসর জানালেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে। রুবেলের স্মৃতিকেই তাই স্মরণ আইসিসির।
সে ম্যাচে ঐ একটা নয়, চার উইকেট নেন রুবেল। অধিনায়ক মরগানকে ফেরান, এর আগে তুলে নেন রুটের উইকেট।
এরপর শেষ এসে ব্রড, এন্ডারসনকে ফিরিয়ে ভেঙে দেন ইংল্যান্ডের ব্যাটিং এর গোড়া। ২০১৫ বিশ্বকাপে ৬ ম্যাচে নেন ৮ উইকেট। এরপর হয়ে যান দলের অন্যতম প্রাইম বোলার।
২০১৫ সালে ঘরের মাঠে ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকাকে সিরিজ হারায় বাংলাদেশ। সে বছর বল হাতে দুর্দান্ত থাকেন রুবেল।
১৪ ইনিংসে সেবার নেন ১৮ উইকেট। ২০১৮ সালের এশিয়া কাপের ফাইনালে যায় বাংলাদেশ, সেখানেও রুবেল ছিলেন অনবদ্য।
সেই বছর ১৫ ম্যাচে নেন ২৩ উইকেট। ফাইনালে লো স্কোর করেও রুবেলের পারফর্মেঞ্চের জন্য শেষ বল পর্যন্ত লড়াই করতে পারে বাংলাদেশ
রুবেলের ক্যারিয়ারের উত্থান রবির পেসার হান্ট থেকে। পেশাদার ক্রিকেট ক্যারিয়ার শুরু করেন ঘরোয়া ক্রিকেট দিয়ে।
তার ধারাবাহিক পারফরম্যান্স নির্বাচকদের নজর কাড়ে এবং ২০০৯ সালে তিনি বাংলাদেশ জাতীয় দলে সুযোগ পান।
একই বছরে তিনি ওয়ানডে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করেন, পরে টি-২০ এবং টেস্ট ক্রিকেটেও দেশের হয়ে প্রতিনিধিত্ব করেন।
আন্তজার্তিক মঞ্চে ২৭ টেষ্ট ম্যাচ খেলে ৩৬ উইকেট স্বীকার রুবেলের। তবে শর্টার ফরম্যাটেই ছিলেন তিনি বেশি কার্যকর।
ওয়ানডে ক্রিকেটে ১০৪ ম্যাচ নেন ১২৯ উইকেট। টি-২০ ক্রিকেটে আন্তর্জাতিক মঞ্চে ২৮ ম্যাচে নেন ২৮ উইকেট।
সর্বশেষ ২০২১ সালের ১ এপ্রিল নিউজিল্যান্ডের বিপক্ষে খেলেন অডিয়াই ম্যাচ, এরপর আর নেই খেলেননি জাতীয় দলের জার্সিতে। এর ৫ বছর পর এলো অবসরের ডাক, আর খেলবেন না এই পেসার।
রুবেলের কথা বললে অনেকে টেনে আনবেন নিদহাস ট্রফি বা ত্রিদেশীয় সিরিজের ফাইনাল। তবে অনেক ম্যাচে রুবেল নিজ হাতে দলকে জিতিয়েছেন।
বিশ্বকাপ, এশিয়া কাপ সহ অনেক আসরে করেছেন ধারাবাহিক পারফর্মেঞ্চ। একইসাথে সেই সময় তার মত গতিশীল পেসারও ছিলনা বাংলাদেশে৷ তাই বাংলাদেশ ক্রিকেটের সেরা পেসারদের কাতারে উপরের দিকেই থাকবে এই স্পিডস্টারের নাম।




