Homeক্রিকেটএক পোস্ট, আয় ১৫.৫২ কোটি টাকা — সোশ্যাল মিডিয়ার কিং ভিরাট কোহলি!

এক পোস্ট, আয় ১৫.৫২ কোটি টাকা — সোশ্যাল মিডিয়ার কিং ভিরাট কোহলি!

- Advertisement -spot_img

বিশ্ব ক্রিকেটের আধুনিক যুগের অন্যতম আইকন ভিরাট কোহলি আবারও শিরোনামে,তবে এবার তার ব্যাট নয়, বরং সোশ্যাল মিডিয়ায় বিস্ময়কর আয়ের কারণে।

বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে, ইনস্টাগ্রামে একটি স্পন্সরড পোস্টের জন্য তিনি প্রায় ১২ কোটি রুপি পারিশ্রমিক নেন, বাংলাদেশী টাকায় যা প্রায় ১৫ কোটি ৫২ লাখ টাকা।যা তাকে এই প্ল্যাটফর্মের সর্বোচ্চ আয়ের ক্রীড়াবিদদের কাতারে নিয়ে গেছে।

ইনস্টাগ্রামে তার ফলোয়ার সংখ্যা প্রায় ২৭৬ মিলিয়ন, ফলে গ্লোবাল ব্র্যান্ডগুলোর কাছে এক অমূল্য সম্পদ হিসেবে পরিচিত তিনি।

পুমা। অডি এবং এমআরএফ-এর মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে তার দীর্ঘমেয়াদি চুক্তি এই প্রভাবেরই প্রতিফলন।

পাশাপাশি এক্স-এ প্রতিটি স্পন্সরড পোস্ট থেকেও তিনি প্রায় ২.৫ কোটি রুপি আয় করেন, যেখানে তার অনুসারী সংখ্যা ৬৭ মিলিয়নেরও বেশি।

এই বিপুল আয়ের কারণে তিনি ইনস্টাগ্রামে তৃতীয় সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত সেলিব্রিটি! শুধু ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসি তার উপরে অবস্থান করছেন।

ফুটবল সুপারস্টারদের সঙ্গে একই তালিকায় থাকা তার বৈশ্বিক প্রভাবেরই প্রমাণ বহন করে।

মাঠের বাইরের এই সাফল্যের পাশাপাশি মাঠেও দারুণ ধারাবাহিকতায় আছেন কোহলি। আইপিএলে আর সিবির হয়ে ৯ ম্যাচে ৩৭৯ রান করেছেন তিনি। গড় ৫৪.১৪ এবং স্ট্রাইক রেট ১৬৫.৫০।

আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে সরে দাঁড়ালেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে তিনি এখনও গুরুত্বপূর্ণ মুখ।

পারফরম্যান্স ও জনপ্রিয়তার এই বিরল সমন্বয়ই ভিরাটকে কেবল একজন ক্রিকেটার নয়, বরং একটি গ্লোবাল ব্র্যান্ডে পরিণত করেছে।

মাঠে রান, মাঠের বাইরে কোটি কোটি আয়,সব মিলিয়ে আধুনিক ক্রিকেটে কোহলির প্রভাব সত্যিই অনন্য।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here