Homeক্রিকেটশ্রীলঙ্কা-আফগানিস্তানকে পেছনে ফেলে টি-টোয়েন্টিতে র‍্যাংকিংয়ে উন্নতি বাংলাদেশের!

শ্রীলঙ্কা-আফগানিস্তানকে পেছনে ফেলে টি-টোয়েন্টিতে র‍্যাংকিংয়ে উন্নতি বাংলাদেশের!

- Advertisement -spot_img

বাংলাদেশের ইতিহাসের সেরা টি-টোয়েন্টি দল বলা হচ্ছে বর্তমান টি-টোয়েন্টি দলটিকে।সাইফ-ইমন-তামিমদের সাথে অধিনায়ক লিটন ও ফিনিশিংয়ে হৃদয়-শামিম।
বোলাররা কাটাচ্ছে স্বপ্নের সময়,মুস্তাফিজকে যোগ্য সঙ্গ দিচ্ছে নাহিদ -শরিফুল-তাসকিনরা।স্পীনে শেখ মাহেদীর সাথে দারুন করছেন নাসুম-রিশাদরা।

আর সবকিছু মিলে তার প্রভাব পরেছে র‍্যাংকিংয়েও।শ্রীলঙ্কাকে টপকে শীর্ষ আটে এখন বাংলাদেশ, আগেই আফগানদের উপরে ছিলো লিটনের দল।

আইসিসির সর্বশেষ টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে অষ্টম স্থানে উঠে এসেছে বাংলাদেশ। বার্ষিক হালনাগাদের পর এই উন্নতি পেয়েছে টাইগাররা।

র‍্যাঙ্কিং অনুযায়ী, চলতি বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে শীর্ষস্থান ধরে রেখেছে ভারত, তাদের পয়েন্ট ২৭৫। দ্বিতীয় স্থানে থাকা ইংল্যান্ডের পয়েন্ট ২৬২, আর তৃতীয় স্থানে রয়েছে অস্ট্রেলিয়া, তাদের পয়েন্ট ২৫৮।


২৪৭ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে নিউজিল্যান্ড। পঞ্চম স্থানে দক্ষিণ আফ্রিকার পয়েন্ট ২৪৪ আর ষষ্ঠ স্থানে পাকিস্তান যাদের নামের পাশে ২৪০ পয়েন্ট এবং সপ্তম স্থানে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ ।
এই ৭ পর্যন্ত আগেও এমনই ছিলো।


তবে , ৬ পয়েন্ট হারিয়ে নবম স্থানে নেমে গেছে শ্রীলঙ্কা। তাদের পেছনে ফেলে ২২৫ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে উঠে এসেছে টাইগাররা। সর্বশেষ হালনাগাদে বাংলাদেশের পয়েন্ট বেড়েছে ১।
র‍্যাঙ্কিংয়ের দশম স্থানে রয়েছে আফগানিস্তান।
এতে করে এশিয়ান দলগুলোর মধ্যে ভারত আর পাকিস্তানের পরই আছে বাংলাদেশের অবস্থান।টি-টোয়েন্টিতে যা অতিতের চেয়ে বেশ ভালো অবস্থান।

আইসিসির বার্ষিক এই হালনাগাদে ২০২৫ সালের মে মাস থেকে খেলা ম্যাচগুলোকে ১০০ শতাংশ এবং আগের দুই বছরের ম্যাচগুলোকে ৫০ শতাংশ গুরুত্ব দেওয়া হয়েছে।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here