Homeক্রিকেটকিশোর ক্রিকেটার বৈভবকে ঘিরে বিতর্ক: শিশুশ্রমের অভিযোগে মামলা হুমকি!

কিশোর ক্রিকেটার বৈভবকে ঘিরে বিতর্ক: শিশুশ্রমের অভিযোগে মামলা হুমকি!

- Advertisement -spot_img

বৈভব সুরিয়াবংশী।ফুটবলে যদি লামিন ইয়ামাল হয় বর্তমান বিশ্ব ফুটবলের আশ্চর্যজনক কোনো বালক,তবে সুরিয়াবংশী ক্রিকেটের সেই অতিমানব।

তবে কখনো এ আই লাগান ব্যাট প্রসঙ্গ কখন বয়স চুরির কথা সামনে আসলেও,এবার ভিন্নভাবে আলোচনায় তার নাম।

কর্ণাটকের এক সমাজকর্মী তাকে দিয়ে পেশাদার ক্রিকেট খেলানোকে ‘শিশুশ্রম’ ও ‘আইন লঙ্ঘন’ হিসেবে অভিহিত করেছেন।

রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে এখন রীতিমতো মামলা দায়ের করার ঘোষণা দিয়েছেন ওই ব্যক্তি।

সিএম শিবকুমার নায়ক নামের ওই সমাজকর্মী একটি কন্নড় নিউজ চ্যানেলের টকশোতে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে সরাসরি ‘শিশুশ্রম’-এর অভিযোগ তোলেন।

তিনি বলেন, ‘রাজস্থান রয়্যালসের এই ১৫ বছর বয়সী ছেলে বৈভব সুরিয়াবংশীকে শোষণ করা হচ্ছে। সে নেহাতই একজন শিশু, যার বয়স মাত্র ১৫।

তাকে আইপিএলের মতো জায়গায় পেশাদার ক্রিকেট খেলার জন্য নিয়ে আসা হয়েছে। এটি শিশুশ্রম ছাড়া আর কিছুই নয়।

এত বড় একটি লিগে তারা কীভাবে একজন নাবালককে খেলাতে পারে? এই অল্প বয়সে ক্রিকেট খেলার বদলে তার এখন পড়াশোনায় মন দেওয়া এবং স্কুলে গিয়ে শিক্ষা গ্রহণ করা উচিত।’

তিনি আরও যোগ করেন, ‘আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং শিশু অধিকার ও শিশুশ্রম আইন লঙ্ঘনের দায়ে রাজস্থান রয়্যালস ম্যানেজমেন্টের বিরুদ্ধে পুলিশে অভিযোগ বা আইনি মামলা দায়ের করব।

এই ছেলেকে আইপিএল খেলতে দেবেন না, এটা শিশুশ্রম; তার পড়াশোনা করা উচিত।’

তবে,বৈভব এখন ১৫ বছরে পা দেওয়ায় আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নেওয়ার জন্য আইসিসি নির্ধারিত ন্যূনতম বয়সসীমা পূরণ করেছেন। আইসিসির নিয়ম অনুযায়ী, কোনো ক্রিকেটার আন্তর্জাতিক ম্যাচ বা অনূর্ধ্ব-১৯ টুর্নামেন্টে খেলতে চাইলে স্কোয়াড জমা দেওয়ার সময় বা প্রতিযোগিতা শুরুর দিনে তার বয়স অন্তত ১৫ বছর হতে হবে।

তবে বিতর্ক উঠেছে গত বছর অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে তার অংশগ্রহণ নিয়ে, কারণ তখন তার বয়স ছিল মাত্র ১৪ বছর। এ ক্ষেত্রে আইসিসির নিয়মে একটি ব্যতিক্রমী সুযোগ রাখা আছে। কোনো দেশের ক্রিকেট বোর্ড যদি মনে করে কোনো খেলোয়াড় অসাধারণ প্রতিভার অধিকারী, তাহলে বিশেষ অনুমতির মাধ্যমে তাকে ১৫ বছরের আগেই খেলানোর সুযোগ পাওয়া যায়। এজন্য আইসিসির ‘এক্সেপশনাল সারকামস্ট্যান্সেস কমিটি’র অনুমোদন নিতে হয়। বৈভবের ক্ষেত্রেও ভারতীয় ক্রিকেট বোর্ড সেই বিশেষ অনুমতি নিয়েই তাকে দলে অন্তর্ভুক্ত করেছিল।
তাই আপাতত এটি একটি আলোচনার বিষয়ই বড়জোর হতে পারে,তবে তা কার্যকরী কিছুই হবেনা রাজস্থান বা বৈভবের বিরুদ্ধে।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here