Homeক্রিকেটগ্যালারি থেকে পিচ—সবখানেই তামিমের ছোঁয়া, ক্রিকেটে কি অবশেষে মিললো কাঙ্ক্ষিত সভাপতি?

গ্যালারি থেকে পিচ—সবখানেই তামিমের ছোঁয়া, ক্রিকেটে কি অবশেষে মিললো কাঙ্ক্ষিত সভাপতি?

- Advertisement -spot_img

কথায় আছে দাগ থেকে যদি হয় দারুণ কিছু, তবে দাগই ভালো। বুলবুল থেকে তামিম ইকবালের বিসিবি সভাপতি হওয়ার বিষয়টা নিয়ে প্রশ্ন ছিল অনেক।

সে প্রশ্নের অনেক উত্তর মেলেনি এখনও। তবে যে চেয়ারের জন্য এত বিতর্ক, সেখানে থেকে নিজেকে বিতর্কমুক্ত রাখছেন তামিম ইকবাল। অন্তত তামিমের কর্মকান্ডে তার নিন্দুকের মুখেও ঝড়ছে প্রশংসা।

বিসিবি সভাপতি হয়েই খেলোয়াড়দের জন্য উদ্যেগ নেন তামিম ইকবাল। ঘরোয়া ক্রিকেটের মান বাড়াতে বৃদ্ধি করেন খেলোয়াড়দের বেতন ভাতা।

প্রথম বিভাগ থেকেই বৃদ্ধি হয় খেলোয়াড়দের বেতন। বিশেষ করে টেষ্ট ক্রিকেটে বেতনে আনা হয় আন্তজার্তিক মানের ভারসাম্য। আর এই কাঠামোতে যে খেলোয়াড়রা আরো আগ্রহী হবেন ঘরোয়া ক্রিকেটের জন্য, তাতে নেই সন্দেহ।

তামিম উদ্যেগ নেন মাঠের সংস্কারেও। গ্যালারি ভেঙে দর্শকদের ছাউনির কথা ভেবে করেন সংস্কার।

একইসাথে সাবেক ক্রিকেটারদের খেলা দেখার জন্য করেন আলাদা সংস্কার। স্টেডিয়ামে কাজ করা শ্রমজীবী মানুষেরও দ্বারান পাশে। তাদের বিরুদ্ধে হওয়া দুর্নীতির করেন প্রতিবাদ, একইসাথে হুশিয়ারিও দিয়ে রাখেন।

বিপিএল নিয়েও তামিম দেন সাফ জবাব। আগামী দিনে শুধুমাত্র করার জন্য আর বিপিএল হবেনা। যদি এই আসরটি মান ধরে রাখতে না পারে, তবে ক্ষতির সম্মুক্ষীন হয়ে বিপিএল করতে চাননা তামিম।

এই আসরে তামিমের চাওয়া সব বড় বড় ফ্রাঞ্চাইজী৷ নিসন্দেহ বিপিএলকে ঘিরেও বড় স্বপ্ন দেখেন খান সাহেব

তামিমের নেতৃত্বে বদলেছে মাঠের পিচও। মিরপুরের কালো উইকেট নেই, নেই স্পিনের আধিক্য। বরং এখন ভালো স্পোর্টিং উইকেটে খেলে বাংলাদেশ দল।

টি২০ তে ১৮০ এর অধিক রান বাংলাদেশ পার করে দুই অভার আগে। আবার বৃষ্টির দিনেও বাংলাদেশের দেওয়া লক্ষ সহজেই পার করে কিউইরা, দেখায় ব্যাটিং ঝলক। এবার টেষ্ট সিরিজেও দেখা গেলো দারুণ উইকেট। তামিম নিজে জানেন মিরপুরের অতীত উইকেট খেলোয়াড়দের বিকাশ করতে বাধাগ্রস্ত ছিল বড় আকারে। তাই এবার দায়িত্ব নিয়ে নিজে করলেন খেলোয়াড় বান্ধব উইকেট।

সব মিলিয়ে তামিম শুরুটা করলেন দারুণভাবে।
ক্রিকেটার তামিমের যে সুনাম, সেটাই বয়ে আনার করলেন চেস্টা। তবে বোর্ড প্রেসিডেন্ট লিগ্যাসির জন্য তামিমকে কাজ করতে হবে দীর্ঘমেয়াদী। ঘরোয়া থেকে রুট লেভেল ক্রিকেটেও দিতে হবে মনযোগ। আর তাতেই আগামী দিনে তামিমের হাত ধরেই এগিয়ে যাবে দেশের ক্রিকেট।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here