Homeক্রিকেটভারতের ক্রিকেটারদের চরিত্র নিয়ে শঙ্কা, হানি ট্র্যাপ থেকে বাঁচতে কড়া নির্দেশনা!

ভারতের ক্রিকেটারদের চরিত্র নিয়ে শঙ্কা, হানি ট্র্যাপ থেকে বাঁচতে কড়া নির্দেশনা!

- Advertisement -spot_img

নারী-টাকা-তাস এই তিনি সর্বনাশ।প্রচলিত এমন প্রবাদের সত্যতা পেয়েই যেন নড়েচড়ে বসেছে ভারতীয় ক্রিকেট বোর্ড।ফলে ভারতের শীর্ষ ক্রিকেটারদের নিরাপত্তা ও আচরণ নিয়ে নতুন করে উদ্বেগ প্রকাশ করেছে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড।

সম্প্রতি ‘হানি ট্র্যাপ’ বা নারীঘটিত ফাঁদের ঝুঁকি এড়াতে কঠোর নির্দেশনা জারি করেছে সংস্থাটি।

বৃহস্পতিবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ-এর ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছে একটি বিস্তারিত নির্দেশিকা পাঠানো হয়। বোর্ডের সচিব দেবজিৎ সাইকিয়া স্বাক্ষরিত ৮ পাতার এই নথিতে খেলোয়াড় ও সংশ্লিষ্ট স্টাফদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ নিয়ম তুলে ধরা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, এখন থেকে কোনো খেলোয়াড় বা টিম স্টাফ টিম ম্যানেজারের অনুমতি ছাড়া হোটেলের কক্ষে কোনো বন্ধু, আত্মীয় বা পরিচিত কাউকে নিয়ে যেতে পারবেন না।

পূর্বে যেটি অনেকটা স্বাভাবিক চর্চা ছিল, সেটি পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে। দেখা করার প্রয়োজন হলে তা হোটেলের লবিতেই সীমাবদ্ধ রাখতে বলা হয়েছে।

নির্দেশিকায় বিশেষভাবে ‘হানি ট্র্যাপ’-এর ঝুঁকির কথা উল্লেখ করে বোর্ড জানিয়েছে, উচ্চপ্রোফাইল ক্রীড়া পরিবেশে পরিকল্পিতভাবে ফাঁদে ফেলার ঘটনা ঘটতে পারে।

এসব পরিস্থিতিতে খেলোয়াড়দের সতর্ক থাকা জরুরি, কারণ এতে শুধু ব্যক্তিগত ক্ষতি নয়, আইনি জটিলতাও তৈরি হতে পারে।

ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড আরও সতর্ক করে বলেছে, যৌন অসদাচরণ সংক্রান্ত ভারতের প্রচলিত আইন অনুযায়ী গুরুতর অভিযোগের মুখে পড়ার আশঙ্কা থাকে।

তাই ফ্র্যাঞ্চাইজিগুলোকে সব সময় সচেতন ও সক্রিয় থেকে এমন ঝুঁকি প্রতিরোধে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।


সাম্প্রতিক বেশ কিছু ক্রিকেটারদের প্রেম ঘটিত কারন আর ড্রেসিং রুমে ভেপ নেওয়ার ঘটনায়ও সতর্ক হয়েছে দেশটির ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here