Homeক্রিকেটবাংলাদেশ দলের জন্য বড় ঘোষণা — অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচসেরাকে দেওয়া হবে চেরি...

বাংলাদেশ দলের জন্য বড় ঘোষণা — অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচসেরাকে দেওয়া হবে চেরি গাড়ি!

- Advertisement -spot_img

বিসিবিতে বুলবুলের বিদায় আর তামিমের আগমনে বদলে গিয়েছে অনেক কিছুই। আর সেই বদলের সুভাস উপভোগ করছেন দর্শক থেকে শুরু করে খেলোয়াড়রা।

আগের সিরিজেই নিউজিল্যান্ডের বিপক্ষে সেরা বাংলাদেশী খেলোয়াড় হিসেবে শরিফুল জিতেছিলেন ইলেক্ট্রিক বাইক।তবে এবার পুরষ্কারটি আরো মুল্যবান।


বাইক নয় চেরির একটি কার উপহার পাবে অস্ট্রেলিয়ার বিপক্ষে সেরা পারফরম্যান্স করা বাংলাদেশী খেলোয়াড়।

আজ এক সংবাদ সম্মেলনে বিসিবি বস
তামিম বলেন, ‘সামনে যে অস্ট্রেলিয়া সিরিজ হবে। সেখানে বেস্ট ভেলুয়েবল বাংলাদেশি ক্রিকেটারকে একটা গাড়ি দিবে চেরি।’

এছাড়া বাংলাদেশ ক্রিকেটের স্পন্সর হিসেবে চেরির যুক্ত হওয়া নিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন তামিম ইকবাল।পাশাপাশি দুই দশক আগে চেরির দেওয়া গাড়ি উপহার পেয়েছিলেন তামিমেরই বড় ভাই,বর্তমানে বাংলাদেশের টিম ম্যানেজার নাফিস ইকবাল।সেই স্মৃতিচারনও করেন তামিম।

চেরির যুক্ত হওয়া নিয়ে
বিসিবি সভাপতি বলেন, ‘চেরির মতো ব্র্যান্ড বাংলাদেশ ক্রিকেটের সাথে যুক্ত হয়েছে, বিশেষ করে গত দেড়-দুই বছরে বিসিবির রেপুটেশন যে ডেমেজ হয়েছিল ঐ জায়গা থেকে বের হয়ে এসে চেরির মতো ব্র্যান্ড এসেছে।

গত সিরিজে ও এই সিরিজে বাইক কোম্পানি এসেছে। এটা খুব ইতিবাচক ব্যাপার বিসিবির জন্য। সর্বশেষ দেওয়া হয়েছিল আমরা যখন প্রথম টেস্ট জিতি। আমার ভাই পেয়েছিল। প্রায় ২০ বছরের বেশি। আবার চেরি এই উদ্যোগ নেওয়ায় ধন্যবাদ জানাই।’

তামিম যুক্ত হওয়ার পর একের পর রাজনৈতিক ব্যাক্তিত্বরা যেমন মাঠে আসছেন,তেমনি স্পন্সরদের আগ্রহ আবার বাড়ছে বাংলাদেশ ক্রিকেটকে ঘিরে। আর এই কৃতিত্ব তামিম নিজে নিতে চাননা, এই সম্পর্কে
তিনি বলেন, ‘আমার জন্য না। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে তারা জড়িত হচ্ছেন।

আমাকে বিসিবির দায়িত্ব দেওয়া হয়েছে। এই দায়িত্বের মধ্যে পড়ে স্পন্সরের কাছে যাওয়া। যখন এটা করেছি, তারা আমাকে ঐ সম্মান করেছেন। এটা পুরোটাই বিসিবিকে। বোর্ড সবচেয়ে বড় জিনিস, এরপর ইন্ডিভিজুয়াল।’

প্রসঙ্গত জানিয়ে রাখা ভাল গত দুই বছর বেশ খারাপ সময় কাটিয়েছে বিসিবি,বিশেষ করে স্পনসরদের সাড়া না পাওয়া,মাঠে ও মাঠের বাহিরের সংগঠকদের সাথে সমন্ময় করতে ব্যর্থ হওয়া ছিলো বড় কারন।


তবে সেই সময় পেছনে ফেলতে খুব একটা বেগ পেতে হয়নি খান সাহেবকে।
এসেই অল্প কিছুদিনেই একের পর এক দর্শকপ্রিয় কার্যকরী সিদ্ধান্ত নিয়ে সমালোচকদেরও প্রশংসা কুড়াচ্ছেন সাবেক বাংলাদেশ টিম অধিনায়ক।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here