একটা সময় পাকিস্তানিদের নিয়ে ট্রল ছিল, তারা নাকি ভালো ইংরেজী বলতে পারেন। এমনকি তাদের ইংরেজী নিয়ে ছিল অনেক হাস্যরস।
তবে এবার ইংরেজী পারায় যেন সমালোচিত পাকিস্তান অধিনায়ক। শুধু ইংরেজী পারার জন্য শান মাসুদ হয়েছেন অধিনায়ক, এমনটাই বলেছেন দেশটির সাবেক ক্রিকেটার আহমেদ শেহজাদ।
বাংলাদেশের বিপক্ষে হারার পর নিজ দেশকে নিয়ে ব্যাপক সমালোচনায় মেতেছেন এই সাবেক ব্যাটসম্যান। পাকিস্তান বর্তমানে বাংলাদেশ ও জিম্বাবুয়ের কাছে হারছে, এই বিষয়টা আঘাত করেছে তাকে।
তার মতে পাকিস্তান ক্রিকেট চলে গিয়েছে তলানিতে। এমনকি পাকিস্তানি ক্রিকেটারদের লজ্জা ও আত্মসম্মান নেই বলেও জানান শেহজাদ।
শান মাসুদকে নিয়ে টেষ্ট ক্রিকেটের অপমান করা হচ্ছে বলেও মত শেহজাদের। শান ভালো ছেলে ও ভালো ইংলিশ বলতে পারে, এটুকই তার যোগ্যতা দেখেন তিনি। তবে শানকে ভালো নেতা হিসেবে মানতে নারাজ এই ওপেনার। শুধু ইংরেজী জানায় তাকে অধিনায়ক বানানো হয়েছে বলে মন্তব্য তার।
একইসাথে বাংলাদেশের জয় নিয়ে পাকিস্তানকে হাস্যরস করেন তিনি। বাংলায় বলেন পরিস্থিতির কথা। উল্লেখ করেন বাংলাদেশ বলে আমি তোমায় ভালোবাসি। কিন্ত যখনই তারা নিজ ঘরে ডেকে নিয়ে আসে, তখনই তারা দেয় হারিয়ে। ভালোবাসি বলে নিজের ডেরায় ডেকে এনে কোনায় নিয়ে পাকিস্তানকে হারিয়ে দিয়েছে বাংলাদেশ, সেটাই জানালেন শেহজাদ।
শেহজাদ সমালোচনা করেন পাকিস্তানের পেস বোলিং লাইনআপ নিয়েও। একটা সময় পাকিস্তানে সব গতি তারকারা ছিলেন দলে।
তবে বর্তমানে যেন সময় বদলেছে। পাকিস্তানে দেখা যায়না সেরকম স্পিড স্টারকে। তবে এই বিষয়টাকে আরো এক ধাপ উপরে তুলে বর্ণনা করলেন শেহজাদ। পাকিস্তানের পেসাররা দৌড়ে এসে স্পিন বল করছেন, এমনটাই উল্লেখ করেন শেহজাদ।
বাংলাদেশ পাচদিন ডমিনেট করেছে। শেষে এসে তারাই দখল নিয়েছে ম্যাচ, এমনটাই বলেন পাকিস্তানের হয়ে ১৫৩ ম্যাচ খেলা শেহজাদ। নিজের ভিডিও বার্তায় যেন পাকিস্তানকে পুরোপুরি তুলোধনা করে দেন তিনি।
একটা সময় পাকিস্তানিরা বাংলাদেশকে অবহেলা করত, তাদের নিয়ে করত বিরুপ মন্তব্য। আজ তারাই নিজ দেশকে অপমানে ভাসিয়ে প্রশংসা করছেন বাংলাদেশে। ক্রিকেট অর্জনে নিজেদের সুনামটা এভাবেই অর্জন করে নিলো টিম টাইগার্স।




