HomeUncategorized"সাকিবের বিকল্প কখনোই হবেনা, সাকিব একজনই":সালাউদ্দীন

“সাকিবের বিকল্প কখনোই হবেনা, সাকিব একজনই”:সালাউদ্দীন

- Advertisement -spot_img

গতকাল এলপিএলে জাফনার হয়ে দল পেয়েছেন সাকিব আল হাসান। সেখানে তাকে আগুন বলেই পরিচয় করিয়ে দিয়েছে লীগ কর্তৃপক্ষ। তবে তার আগেরদিনই সাকিবকে নিয়ে মুখ খোলেন তার ছোট বেলার কোচ সালাউদ্দীন।


কেননা কখনও মিরাজ, আবার কখনও নাইম। আবার কখনও সাইফুদ্দিন, তানজিমের দিকে গিয়েছে চোখ। বাংলাদেশ ক্রিকেটে সাকিব আল হাসানের বিকল্প নিয়ে আলাপ হয়েছে অনেক৷ তবে সেই আলাপের ফল মেলেনি। সাকিবের ক্যারিয়ারে থাকাকালীন বা এর আগে পড়ে তার বিকল্প পায়নি বাংলাদেশ দল। এবার সেই আশাটা অসম্ভব বললেন মোহম্মদ সালাউদ্দিন।

সাম্প্রতিক এক সাক্ষাৎকারে সালাউদ্দিন বলেন, বর্তমান ক্রিকেটে এমন একজন ক্রিকেটার পাওয়া খুবই কঠিন, যিনি একসঙ্গে পুরো বোলিং কোটা করতে পারবেন এবং ব্যাট হাতে দলের গুরুত্বপূর্ণ রানও এনে দেবেন। তাঁর ভাষ্য অনুযায়ী, একজন ক্রিকেটার হয়তো ভালো ব্যাটসম্যান হতে পারেন, আবার আরেকজন ভালো বোলার হতে পারেন, কিন্তু দুই বিভাগেই সমান দক্ষতা দেখিয়ে দীর্ঘ সময় আন্তর্জাতিক পর্যায়ে সফল থাকা বিরল ঘটনা। আর সেই কারণেই সাকিবকে অন্যদের সঙ্গে তুলনা করাও সহজ নয়।

বাংলাদেশ দলের হয়ে সাকিব বছরের পর বছর ধরে তিন বিভাগেই অবদান রেখে এসেছেন। ব্যাট হাতে মধ্যক্রমে নির্ভরতা, বল হাতে নিয়মিত উইকেট শিকার এবং মাঠে অসাধারণ ফিল্ডিং—সব মিলিয়ে তিনি ছিলেন একটি পূর্ণাঙ্গ প্যাকেজ। বিশেষ করে সীমিত ওভারের ক্রিকেটে তাঁর মতো কার্যকর অলরাউন্ডার বিশ্ব ক্রিকেটেই খুব কম দেখা যায়। তাই তাঁর শূন্যস্থান পূরণ করা যে সহজ হবে না, সেটিই মনে করিয়ে দিয়েছেন সালাউদ্দিন।

সালাউদ্দিন নিজেও সাকিবের কোচ ছিলেন দীর্ঘদিন। ব্যাক্তিগত পর্যায়েও সাকিবকে নিয়ে কাজ করেছেন।।কোন সমস্যা হলে সাকিব ছুটে যেতেন তার কাছে। সেই সাকিব খেলছেন না সালাউদ্দিনের অধীনে। তবে তাতেও সাকিবের অভাব বোধ করছেন এই কোচ। মনে করিয়ে দিচ্ছেন, এটা বেশ কঠিন বাস্তবতায়।

বাংলাদেশ ক্রিকেটে সাকিব আল হাসান একটি যুগের নাম। তাঁর অর্জন, ধারাবাহিকতা ও প্রভাব পরিসংখ্যানের বাইরেও অনেক বড়। সেই কারণেই কোচ সালাউদ্দিনের বক্তব্যে ফুটে উঠেছে বাস্তবতা—সাকিবের মতো ক্রিকেটার বারবার জন্ম নেন না। হয়তো ভবিষ্যতে নতুন তারকারা আসবেন, নিজেদের সাফল্যের গল্প লিখবেন, কিন্তু সাকিব আল হাসানের মতো একজন পূর্ণাঙ্গ অলরাউন্ডারের বিকল্প খুঁজে পাওয়া বাংলাদেশের জন্য নিঃসন্দেহে সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটি হয়ে থাকবে।

সালাউদ্দিনের কথায় দুটি দিক স্পষ্টত হয়। সাকিব আল হাসান দেশের ক্রিকেটের পথিকৃত, হাজার বছরে যেন তৈরি হয় এক সাকিব।
কাউকে ‘নতুন সাকিব’ বানানোর চেষ্টা না করে বরং তার নিজস্ব সামর্থ্য বিকাশের দিকে মনোযোগ দেওয়ার কথাও যেন পরোক্ষভাবে বললেন এই কোচ। কেননা সাকিব তো সাকিবই।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here