Homeক্রিকেট"শেখ হাসিনার বিপক্ষে রাজসাক্ষী হতে রাজি সাকিব আল হাসান!"কতটা সত্য!

“শেখ হাসিনার বিপক্ষে রাজসাক্ষী হতে রাজি সাকিব আল হাসান!”কতটা সত্য!

- Advertisement -spot_img

ফেব্রুয়ারিতে সিদ্ধান্ত আসে, বিশ্বকাপ খেলতে ভারতে যাবেনা বাংলাদেশ দল। তৎকালীন বিসিবি থেকে সিদ্ধান্ত আসে, বিশ্বকাপের জন্য এবার নাম প্রত্যাহার বাংলাদেশের। নিরাপত্তা ইস্যুতে এবার বিশ্বকাপে যাওয়া হচ্ছেনা এই টাইগারদের।

তখনই হঠাৎ করে আরেক ঘোষণা আসে। বলা হয় দেশের ক্রিকেটে উন্মুক্ত সাকিব আল হাসানের ফেরা। এখন থেকে যেকোন সিরিজের জন্য বিবেচনা করা হবে সাকিব আল হাসানকে। দেশের ক্রিকেটে আলোড়ন আনা এমন সংবাদ প্রকাশ করেন তৎকালীন বোর্ড পরিচালক আসিফ আকবর।

এবার এক পডকাস্টে এই বিষয় নিয়ে বিস্তারিত বলেন আসিফ আকবর। তাকে জানতে চাওয়া সাকিব আল হাসানের ফেরার ব্যাপারে। আদতে সাকিব আল হাসান ফিরতে চেয়েছেন কিনা, কি শর্তে ফিরতে চেয়েছেন তা জানতে চান উপস্থাপক। আর সেখানেই বিস্ফোরক তথ্য দেন আসিফ আকবর

যেখানে আসিফের মতে রাজস্বাক্ষী হতে চেয়েছিলেন সাকিব আল হাসান। সাবেক সরকার ও সরকার প্রধানের বিপক্ষে রাজস্বাক্ষী হতেও আগ্রহ প্রকাশ করেন তিনি। এমনকি যদি প্রয়োজনে জেলে যেতে হয়, সেটাতেও রাজি ছিলেন তিনি।

শেয়ারবাজার কেলেংকারি সহ সব অপরাধই মোকাবেলা করতে প্রস্তত ছিলেন সাকিব, এমনটাই বলেন আসিফ। তবে দেশে ফিরতে সাকিব আল হাসান এক শর্তও আরোপ করেন। সেখানে তাকে আবার বাইরে যাওয়ার নিশ্চয়তা দিতে হবে, তাকে আটকা রাখা যাবেনা এমন শর্তেই দেশে ফিরতে চেয়েছেন সাকিব বলে জানান আসিফ

তখন দেশে ফিরতে চাইলেও এখন কেন দেশে আসতে চাননা সাকিব, এমন প্রশ্ন ছিল আসিফের কাছে। এর জবাবে আসিফ দায়ী করেন বর্তমান বোর্ড ও বোর্ড প্রধানকে। এমনকি সাকিব আল হাসান দেশে ফিরলে অনেকের গোমড় ফাস হবে বলেও জানান জনপ্রিয় এই গায়ক।

তবে বেশ কিছু জায়গায় সাকিবের পক্ষেও অবস্থান নেন আসিফ। অনেকেই সাবেক সরকারের সাথে গোপনে সম্পর্ক রেখেছেন, এমন অনেক শক্ত অভিযোগ করেন তিনি। সেখানে সাকিব আল হাসানের আত্মপক্ষ সমর্থনের সুযোগ থাকা উচিত, এমনটাই বলেন আসিফ। সাকিবকে দেশে এসে কথা বলার সুযোগ দিয়ে ফেরার ব্যাবস্থা করা উচিত বলে পডকাস্টে জানান আসিফ আকবর।

আসিফের কথা কতটা সত্য আর মিথ্যা, সেটা সাকিব ভালো বলতে পারবেন। যদিও আত্মবিশ্বাসের সুরেই বলেছেন আসিফ, এমনকি সাকিবকে ফোন করে জিজ্ঞাস করার কথাও বলেন তিনি। সেক্ষেত্রে কোন পরিস্থিতিতে এমন মনোভব ছিল সাকিবের, বর্তমানেও সাকিব এমন মনোভব পোষণ করে কিনা তা পরিষ্কার করতে পারবেন সাকিব আল হাসানই। তবে আসিফের এমন মন্তব্য যে বিস্ফোরক হয়ে থাকবে, তাতে নেই কোন সন্দেহ।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here