জার্সিতে জুয়ার স্পন্সর। সেটা কখনও জার্সির সামনে, কখনও পাশে। অনেকে সেই জার্সি গায়ে দেন সাধারণভাবেই।
আবার অনেকে ধর্ম বা বিশ্বাসের কারণে বেটিং স্পন্সর রাখেন ঢেকে। বিশ্বে বেটিং স্পন্সর ঢেকে রেখে ব্যাটিং বা বোলিং করার ইতিহাস নতুন নয়।
ফ্রাঞ্চাইজী ক্রিকেটে এইসব দেখা যায় অহরহ। এইতো কিছুদিন আগে বাংলাদেশের মেহেদী হাসান মিরাজও জুয়ার স্পন্সর বুকে ঢেকে এরপর নেমেছেন খেলতে।
তবে এবার আরেক বাংলাদেশী ক্রিকেটার খেলতে নামলেন জুয়ার স্পন্সর ঢেকে। তিনি সাকিব আল হাসান। যা নিয়ে আলোচনা সামাজিক যোগাযোগ মাধ্যমে।
লঙ্কা প্রিমিয়ার লীগে জাফনা কিংসের হয়ে মাঠে নেমেছেন সাকিব আল হাসান। সেখানে গত ম্যাচে বোলিং করে জেতান দলকে।
তবে কলোম্বোর বিপক্ষে এদিন শেষের দিকে ব্যাট হাতেও সুযোগ পান সাকিব। সেখানে ৬ বলে ১০ রানের এক ক্যামিও ইনিংস খেলেন সাকিব।
তবে সাকিবের ক্যামিও এর চেয়ে একটি বিষয় এসেছে নজরে। সাকিব তার জার্সির হাতায় থাকা বেটিং স্পন্সর ঢেকে রেখেছেন ব্যাট করার সময়। লঙ্কান দলটির বেটিং পার্টনার হিসেবে আছেন দাঙ্গাল ৩৬৫ নিউজ। আর সেই কোম্পানির নাম জার্সিতে ঢেকে রাখছেন সাকিব।
অনেকেই এমন ঘটনায় কিছুটা অবাক হয়েছে। কেননা সাকিবের নামের সাথে জুয়া বা বেটিং এর নাম উঠে এসেছে আগেই৷ সাকিবের এর সাথে সম্পৃক্তার অভিযোগ আনেন অনেকে। আবার সাকিব আল হাসান নিজেও এক কোম্পানির সাথে চুক্তিবদ্ধ। যে কারণে সাকিবের এই কান্ড অবাক করেছে অনেকে।
তবে এর পিছনে থাকতে পারে দুটি কারণ। এই আসর শুরুর আগেই ফিক্সিং এর অভিযোগ দেওয়ার কারণে গ্রেপ্তার হন সাকিবের দল জাফনার মালিক মনজিৎ কারলা। আর সেখানে হয়ত এমন দলে খেলার সময় সতর্ক সাকিব, জড়িয়ে যেতে চাননা এর মাঝে। আর দ্বিতীয়ত নিজে এক বেটিং কম্পানির সাথে চুক্তিবদ্ধ সাকিব। এমন সময় আরেক কোম্পানির প্রচারণা করাটাও হতে পারে চুক্তির বাইরর। তাই জার্সি থেকে ঢাকা হয়েছে বেটিং সাইটের নাম।
তবে ঘটনা যেটাই হোক, এমন কিছু সাকিবের জন্য বেশ নতুনই। আর সেটাই সাকিবকে এনেছে আলোচনার কেন্দ্রে। সাম্প্রতিক সময়ে অবশ্য খেলাধূলার মধ্যেই আছেন সাকিব। এই খেলার মাঝেই জার্সিতে বেটিং সাইট থেকে আলোচনা নিজের দিকে কেড়েছেন সাকিব। তবে কারণ যেটাই হোক, সাকিবের সিদ্ধান্ত অপছন্দ করবেনা বাংলাদেশের অধিকাংশ দর্শক, তাতে নেই সন্দেহ।




