অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে প্রথম টেস্টের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ।
ঘোষিত দলে অভিজ্ঞ ও তরুণ ক্রিকেটারদের সমন্বয়ের পাশাপাশি রয়েছে কয়েকটি চমকপ্রদ সিদ্ধান্ত, যা প্রকাশের পর থেকেই শুরু হয়েছে আলোচনা।
আগামী ১৩ আগস্ট ডারউইনের মারারা ক্রিকেট গ্রাউন্ডে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। সেই ম্যাচকে সামনে রেখে অধিনায়ক হিসেবে দায়িত্বে থাকছেন নাজমুল হোসেন শান্ত, আর সহ-অধিনায়কের ভূমিকায় থাকবেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজই।
টেস্ট স্কোয়াডে ওপেনারদের মধ্যে রয়েছেন সৌম্য সরকার, সাদমান ইসলাম, তানজিদ হাসান তামিম।সেক্ষেত্রে তামিম-সৌম্য ডাক পেলেও ছিটকে গেছেন জয়।
অন্যদিকে অভিজ্ঞ মুমিনুল হক, মুশফিকুর রহিমের সাথে চমক দিয়ে স্কোয়াডে ঢুকেছেন জাকের আলী অনিক!
বোলারদের মধ্যে প্রত্যাশিতভাবেই আছেন তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ।তাদের সাথে হাসান মাহমুদ, সৈয়দ খালেদ আহমেদকে ডাকা হয়েছে দলে।তাছাড়া এবাদত হোসেনের সাথে চমক দিয়ে দলে জায়গা করে নিয়েছেন মুসফিক হাসান। ব্যাটিংয়ে দলে জায়গা পেয়েছেন আমিত হাসান।
বিসিবির প্রকাশিত সূচি অনুযায়ী, আগামী ৩১ জুলাই অস্ট্রেলিয়ার উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ দল। মূল সিরিজ শুরুর আগে ৬ থেকে ৮ আগস্ট ডারউইনের ডিএক্সসি অ্যারেনায় ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে তিন দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা। এরপর ১৩ থেকে ১৭ আগস্ট অনুষ্ঠিত হবে প্রথম টেস্ট। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ২১ আগস্ট, যা অনুষ্ঠিত হবে ম্যাকের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায়।
বিশ্ব ক্রিকেটের অন্যতম কঠিন কন্ডিশনে বাংলাদেশ দলের জন্য এই সফর বড় এক পরীক্ষা হিসেবে বিবেচিত হচ্ছে। বিশেষ করে পেস ও বাউন্সনির্ভর উইকেটে ব্যাটারদের দৃঢ়তা এবং বোলারদের ধারাবাহিকতাই নির্ধারণ করবে দলের সাফল্য।
প্রসঙ্গত ইঞ্জুরীতে ছিটকে গেছেন নাহিদ রানা,প্রথম টেস্ট খেলতে পারছেন না শরিফুল ইসলাম ও লিটন দাসও।
যেখানে নাহিদ-শরিফুল- তাসকিনকে নিয়ে বড় আশা দেখছিলো বাংলাদেশ, সেখানে হাসান মাহমুদ-তাসকিনদেরকেই এখন করে দেখাতে হবে বড় কিছু।




