Homeক্রিকেটঅলরাউন্ডার সাকিবকে পেয়ে উচ্ছ্বসিত নেপাল,আম্পায়ারদের সতর্ক থাকতে বলছেন দর্শকরা!

অলরাউন্ডার সাকিবকে পেয়ে উচ্ছ্বসিত নেপাল,আম্পায়ারদের সতর্ক থাকতে বলছেন দর্শকরা!

- Advertisement -spot_img

বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানকে দলে ভেড়ানোর পর থেকেই উচ্ছ্বাসে ভাসছে নেপাল প্রিমিয়ার লিগের ফ্র্যাঞ্চাইজি পোখারা অ্যাভেঞ্জার্স।

বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা অলরাউন্ডারকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রচারণা চালিয়েছে দলটি। তবে ফ্র্যাঞ্চাইজির ঘোষণার পাশাপাশি নেপালি সমর্থকদের মন্তব্যও এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে।

পোখারা অ্যাভেঞ্জার্সের অফিসিয়াল ফেসবুক পেজে সাকিবকে বরণ করে নেওয়ার বিশেষ ভিডিও প্রকাশ করা হয়।

সেখানে পাহাড়ঘেরা নেপালের সৌন্দর্যের সঙ্গে মিল রেখে সাকিবকে একটি সিংহাসনে বসানো হয়েছে। পাশে রাখা হয়েছে একটি বাঘের প্রতীকী উপস্থিতি, যা তাঁর নেতৃত্ব, শক্তি ও বিশ্ব ক্রিকেটে আধিপত্যের প্রতীক হিসেবে তুলে ধরা হয়েছে।

ভিডিওটির সঙ্গে দলটি লিখেছে, “বিশ্ব ক্রিকেটের ইতিহাসের সেরা অলরাউন্ডার এখন পোখারা অ্যাভেঞ্জার্স পরিবারের সদস্য। নেপাল প্রিমিয়ার লিগের তৃতীয় আসরে আপনাকে স্বাগতম।”

তবে সবচেয়ে বেশি আলোচনায় এসেছে পোস্টটির মন্তব্যের ঘর। সেখানে একাধিক সমর্থক মজার ছলে আম্পায়ারদের উদ্দেশে সতর্কবার্তা দিয়েছেন।

একজন লিখেছেন, “এবার আম্পায়ারদের জন্য কঠিন সময় অপেক্ষা করছে।” আরেকজনের মন্তব্য, “আম্পায়াররা সাবধান! যেকোনো সময় স্টাম্প বাতাসে উড়তে পারে।” আবার কেউ লিখেছেন, “এবার আম্পায়ারদের আরও সিরিয়াস হতে হবে।” মূলত অতীতে মাঠে সাকিবের কিছু ঘটনার প্রসঙ্গ টেনেই এমন রসিক মন্তব্য করেছেন সমর্থকেরা।

২০২৪ সালের অক্টোবরের পর থেকে আন্তর্জাতিক ক্রিকেটে দেখা যায়নি সাকিবকে।

বাংলাদেশ জাতীয় দল, বিপিএল কিংবা ঢাকা প্রিমিয়ার লিগেও তিনি নিয়মিত খেলেননি।

তবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে তাঁর চাহিদা এতটুকুও কমেনি। পাকিস্তান সুপার লিগ, ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ, লঙ্কান প্রিমিয়ার লিগ এবং যুক্তরাষ্ট্রের মাইনর লিগে ধারাবাহিকভাবে খেলেছেন তিনি।

সর্বশেষ লঙ্কান প্রিমিয়ার লিগে জাফনা কিংসের হয়ে চার ম্যাচে পাঁচটি উইকেট শিকার করে নিজের কার্যকারিতা আবারও প্রমাণ করেছেন,এখনো খেলছেন সেখানেই।

এবার নেপাল প্রিমিয়ার লিগে পোখারা অ্যাভেঞ্জার্সের জার্সিতে মাঠে নামবেন বাংলাদেশের এই অভিজ্ঞ অলরাউন্ডার। তাঁর অভিজ্ঞতা, নেতৃত্ব এবং অলরাউন্ড নৈপুণ্য দলটিকে শিরোপার লড়াইয়ে বাড়তি শক্তি দেবে বলেই বিশ্বাস করছে ফ্র্যাঞ্চাইজিটি। অন্যদিকে নেপালের ক্রিকেটপ্রেমীরাও অপেক্ষা করছেন, বিশ্ব ক্রিকেটের এই তারকাকে নিজেদের মাটিতে কাছ থেকে দেখার জন্য।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here