Homeক্রিকেটবিপিএলে ফিরছে বরিশাল, বাদ পড়তে পাড়ে কোন দল?

বিপিএলে ফিরছে বরিশাল, বাদ পড়তে পাড়ে কোন দল?

- Advertisement -spot_img

এক যুগের বেশি সময় পার হয়ে গেলেও বিপিএল নিয়ে কাটেনি অনিশ্চিয়তার মুখ।

বিশ্বের সেরা লীগের কাতারে যাওয়া দূরে থাক, বর্তমানে আসর মাঠে গড়ানোই হচ্ছে দুরহ কাজ।

তামিম ইকবালের বোর্ড তাই কঠোরভাবে জানিয়েছে, সুষ্ঠ আয়োজনের গ্যারান্টি না পেলে আয়োজিত হবেনা বিপিএলে।

আর সেখানেই এবার কাজ চলছে বিপিএলের পরিছন্ন ফ্রাঞ্চাইজীদের ফেরানোর।

সেই তালিকায় আছে বরিশালের নাম। সরাসরি না বললেও বিপিএল থেকে ইঙ্গিত দেওয়া হয়েছে এই ব্যাপারে।

সেখানে বলা হয়েছে সাম্প্রতিক সময়ে সফল ও পরিচ্ছন্ন এক ফ্রাঞ্চাইজী আবারো ফিরছে বিপিএলে। যারা গত বিপিএলে না থাকলেও ছিল এর আগে নিয়মিত। 

আর সেটা যে বরিশালের দিকেই যাচ্ছে, তা নিশ্চিত হয়েছেন অনেকে। কেননা সাম্প্রতিক সময়ে বিপিএলে বিদেশী থেকে শুরু করে মাঠের ফল, সবদিকেই সফল বরিশাল।

এমনকি পেমেন্ট বা অন্যান্য ইস্যুতেও নেই কোন বিতর্ক। আবার বিসিবি প্রেসিডেন্টের সাথে সুসম্পর্ক রয়েছে বরিশাল ফ্রাঞ্চাইজীর। তাই এই ফ্রাঞ্চাইজীর ফেরা এখন সময়ের ব্যাপার।

অপরদিকে গত আসরে প্রথমবারের মত এসে চমক দেখায় নোয়াখালী ফ্রাঞ্চাইজী। এই দলটাকে নিয়ে সবার ছিল বিস্তর আশা।

এছাড়া এই অঞ্চলের মানুষদের ভালোবাসা বিপিএলকে করতে পারত আরো জাগ্রত। তবে মাঠের ক্রিকেটে নোয়াখালী থাকে চুড়ান্ত ব্যার্থ। একইসাথে মাঠের বাইরেও নানা বিতর্ক জোটে তাদের ঘাড়ে। সব মিলিয়ে এবার তাই বিপিএল থেকে নোয়াখালী ফ্রাঞ্চাইজীর বাদ পড়া সময়ের দাবি।

দীর্ঘমেয়াদী বিপিএল ভালো করার ব্যাপারেও কথা বলেন বিসিবির কর্মকর্তা ফাহিম সিনহার।

এ ব্যাপারে বিভিন্ন ফ্রাঞ্চাইজীর সাথে কথাও বলা হয়েছে। জানা যায় বিপিএলের অন্যতম সফল ও ক্লিন ফ্রাঞ্চাইজী রংপুর থাকছে আগামী আসরের জন্য।

তবে কিছুটা দ্বিধায় আছে বর্তমান চ্যাম্পিয়ন রাজশাহী। যদিও নাবিল গ্রুপের রাজশাহী ওয়ারিয়র্স আসরে ডিসিপ্লিন ও পারফর্মেঞ্চে দারুণ ধারাবাহিকতা দেখিয়েছে। সব মিলিয়ে আসরটা আরো একবার রাঙাতে চেষ্টার কমতি করছেনা বিসিবি।

সব মিলিয়ে এবার দেখা যাক, বিপিএলে শেষ পর্যন্ত অংশ নেয় কোন কোন ফ্রাঞ্চাইজী৷ যদি বরিশাল ফিরে, তবে এই অঞ্চলের ভক্তদের জন্য যে উন্মাদনার হবে আরেক সুযোগ, তাতে নেই কোন সন্দেহ।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here