Homeক্রিকেটটেষ্ট চ্যাম্পিয়নশিপে দাপট বাংলাদেশের, অবনমন অষ্ট্রেলিয়ার!তালিকায় পিছনে ভার‍ত !

টেষ্ট চ্যাম্পিয়নশিপে দাপট বাংলাদেশের, অবনমন অষ্ট্রেলিয়ার!তালিকায় পিছনে ভার‍ত !

- Advertisement -spot_img

গত গ্রীষ্মে টেষ্ট ক্রিকেটে দাপট দেখিয়েছে অষ্ট্রেলিয়া দল। দেশ ও দেশের বাইরে এই ফরম্যাটে তাদের সামনে অসহায় ছিল সবাই।

সেই অষ্ট্রেলিয়াকে মাটিতে নামিয়ে এনেছে বাংলাদেশ দল। তাদের মাঠে গিয়ে এবার তাদেরকেই হারিয়ে দিয়েছে টাইগাররা। আর সেটার প্রভাব পড়েছে পয়েন্ট টেবিলেও। ফলে সম্ভাবনা দেখা যাচ্ছে বাংলাদেশের আসরের ফাইনাল খেলার।

টেষ্ট চ্যাম্পিয়নশিপে এবারের সুচিতে এর আগে ৮ ম্যাচ খেলে অজিরা, যেখানে তারা জয় পায় ৭ ম্যাচেই। এর মাঝে মাত্র এক ম্যাচে হারে কামিন্সের দল।

সেই অষ্ট্রেলিয়াকে হারিয়ে দিলো বাংলাদেশ, সেটাও বড় ব্যাবধানে। যে কারণে পয়েন্ট পার্সেন্টিজে পিছিয়ে পড়লো অজিরা।

ম্যাচের আগে অজিদের জয়ের ভাগ ছিল ৮৭.৫ ভাগ। যেটা নেমে এসেছে ৭৭ ভাগে। এতেও অবশ্য টেবিলে সবার উপরেই আছে তারা, তবে তাদের ঘাড়ে নিশ্বাস ফেলছে দক্ষিণ আফ্রিকা। দুইয়ে থাকা আফ্রিকান পার্সেন্টিজ ৭৫ ভাগ।

অপরদিকে পার্সেন্টিজে ভালো উন্নতি বাংলাদেশের। এর আগে পাকিস্তানকে ধবলধোলাই করে এসেছে বাংলাদেশের, যদিও শুরুর সিরিজে আছে এক ম্যাচ হার। তবে অষ্ট্রেলিয়াকে হারিয়ে সেখানে নিজেদের অবস্থান উন্নতি করেছে তারা।

বর্তমানে এই টেষ্ট চ্যাম্পিয়নশিপে চারে আছে বাংলাদেশ। যদিও বাংলাদেশের পার্সেন্টিজ ৫৮ ভাগ। তবে ৫ ম্যাচে ৩ জয় ও ১ ড্র এর পর বাংলাদেশের বর্তমান পয়েন্ট দাড়িয়েছে ৪০, ফলে পার্সেন্টিজে আছে ৬৬ ভাগ।

যদিও টেবিলে চারেই আছে টাইগাররা, তবে ভারতের সাথে বেড়েছে ব্যাবধান।

বাংলাদেশের চেয়ে আগানো রয়েছে নিউজিল্যান্ড। তিনে থাকা কিউইদের জয়ের ভাগ ৭২।

অপরদিকে ৪৮ পার্সেন্টেজ পয়েন্ট নিয়ে বাংলাদেশের নিচে আছে ভারত। এর আগেও বাংলাদেশের নিচেও ছিল ভার‍ত, তবে এবার বেড়েছে ব্যাবধান। অপরদিকে টপ ৩ দলের সাথে ব্যাবধান কমিয়েছে বাংলাদেশ দল।

তালিকার ছয়ে আছে শ্রীলঙ্কা। বর্তমানে ভারতের সাথে সিরিজ খেলা লঙ্কানরা একমাত্র জয় পায় বাংলাদেশের সাথেই।

অপরদিকে ৪ জয় পেলেও তালিকার সাতে ইংল্যান্ড। কেননা ১৩ ম্যাচের মাঝে ৮ ম্যাচই হেরেছে জো রুটের দল।

ইংলিশদের পর তালিকার আট নাম্বারে পাকিস্তান দল। ২ ম্যাচ জয় পেলেও ৪ ম্যাচ হেরেছে এশিয়ার এই দেশটি। অপরদিকে তালিকায় সবার শেষে রয়েছে উইন্ডিজ দল। ১২ ম্যাচের মাঝে ২ জয় তাদের, হেরেছে ৮ ম্যাচে।

সব মিলিয়ে তালিকায় বেশ ভালোই উন্নতি হয়েছে বাংলাদেশের। তালিকায় সেরা তিনের ঘাড়ে নিশ্বাস ফেলা বাংলাদেশ তাই দেখতেই পারে টেষ্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার স্বপ্ন।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here