সিরিজ নিয়ে অবহেলা ছিল বেশ। আইসিসির টেষ্ট চ্যাম্পিয়নশিপের অংশ হওয়ার জন্য এই সিরিজটা বাতিল করতেও পারেনি অষ্ট্রেলিয়া দল।
তবে সিরিজকে গুরুত্বহীন করার চেষ্টা ছিল। বাংলাদেশের বিপক্ষে দুই অচেনা স্টেডিয়ামে খেলা দেয় অষ্ট্রেলিয়া, এমনকি খেলে তাদের শিডিউলের বাইরে।
অনেকটা আগামী দিনে এশেজ সহ বড় ম্যাচগুলোর আগে প্রস্ততির অংশ হিসেবে এই সিরিজ আয়োজন ছিল অষ্ট্রেলিয়ার। তবে সেখানে নিজেদের পারফর্মেঞ্চ দিয়ে অষ্ট্রেলিয়াকে ভাবতে বাধ্য করলো বাংলাদেশ।
যদিও এবার বাংলাদেশের বিপক্ষে এখন আর ভেন্যু পরিবর্তনের সুযোগ নেই অষ্ট্রেলিয়া দলের। তবে এবার নিজেদের মত পিচ তৈরির পরিকল্পনা অজিদের।
বাংলাদেশের বিপক্ষে অল এট্যাকে যাওয়ার পরিকল্পনা থাকবে অষ্ট্রেলিয়ার। অষ্ট্রেলিয়ার কিউরেটরই জানালেন এমন খবর।
বাংলাদেশের ম্যাচ জয়ের এদেশে কাজ করা অজি কিউরেটর টনি হেমিংকে প্রশ্ন করা হয়, দ্বিতীয় ম্যাচে কেমন হতে পারে পিচ।
ডারউইনের মত পিচ তৈরি করবে স্বাগতিকরা, নাকি আসবে পরিবর্তনের। জবাবে গ্যাবার পিচকে উল্লেখ করেন হেমিং।
আগামী ম্যাচে ব্রিসমেনের এই মাঠের মত হতে পারে বাংলাদেশের ম্যাচের পিচের চিত্র, এমনটাই বলেন এই অভিজ্ঞ কিউরেটর।
গ্যাবাকে বলা হয় ব্যাটসম্যানদের মৃত্যকুপ। অজিরা নিজেদের পেস ও বাউন্সের সর্বোচ্চ ব্যাবহার করতে এই পিচকেই ব্যাবহার করতে চাইবে।
ডারউইনের পিচে বাউন্স অজিদের সহায়ক ছিল, পেসের চেয়ে সুইং ছিল কার্যকর। এমনকি শেষদিকে কার্যকর হয়েছে স্পিন।
তবে পরের ম্যাচে বাংলাদেশকে সুযোগই দিতে চাইবেনা অষ্ট্রেলিয়া। নিজেদেরকে টিকিয়ে রাখতে নিজেদের সর্বোচ্চ চেষ্টাই করবে পিচ ব্যাবহারে।
প্রথম টেষ্টে অজি বোলাররা পিচ থেকে সহায়তা পাননি সেভাবে, বাংলাদেশ ব্যাট হাতে কাজে লাগিয়েছে নিজেদেরকে।
কিন্ত সেখানে ম্যাচ হেরে বর্তমানে নাস্তানাবুদ হয়েছে অষ্ট্রেলিয়া। তাই বিশ্ববাসীর সামনে নিজেদের সম্মান রাখতে এখম সর্বোচ্চ হার্ডলাইনে যাবে অষ্ট্রেলিয়া, এমনটাই ধারণা করা যায়।
যদিও সাধারণভাবে ম্যাকাও এর পিচ সেরকম পেস বা বাউন্সি না। ডারউইনের মত অনেকটা একই আচরণ করে। তবে শুরুর দিকে আছে সিম মুভমেন্ট বা পেস বোলিং এর কাজে লাগানোর সুবিধা। তবে এই সিরিজের জন্য ড্রপ ইন পিচ ব্যাবহার করবে অষ্ট্রেলিয়া। তাতে এই গরমের সময়েও পিচকে নিজেদের মত সর্বোচ্চ তৈরি করতে চাইবে তারা।
তবে চ্যালেঞ্জটা বাংলাদেশের থাকবে। অষ্ট্রেলিয়ায় এসে এক ম্যাচ জিতে আত্মবিশ্বাসী তারা, যেকোন পিচেই তাই নিজেদের সেরাটা দিতে প্রস্তত থাকবে তারা। এবার দেখা যাক, শেষ পর্যন্ত কেমন পিচ নিয়ে মাঠে নামে অজিরা।




