একটা সময় ছিলেন জাতীয় দলের ভরসার নাম। তবে এখন জাতীয় দল থেকে আছেন দুরে। যদিও সাব্বির রহমানের সম্ভাবনা পুরোপুরি শেষ হয়ে যায়নি।
জাতীয় দলে ফেরার সিড়ি তাকে দেওয়া হয়েছে। সেই সিড়ি বেয়েই আবারো উপরে উঠতে চাইছেন সাব্বির। সুযোগ পেলে নিজের ঝড়ো রুপটাই চাইছেন দেখাতে।
যদিও সাব্বির রহমানের ফেরার লড়াইটা ভালো হয়নি। প্রত্যাবর্তনের জন্য সাব্বিরের প্রথম ডাক আসে হাইপারফর্মেঞ্চের জন্য৷
ঘরের মাঠে মালেশিয়ার বিপক্ষে একাধিক ম্যাচে সাব্বির সুযোগ পান। শুধু সুযোগই পাননা, নিজেকে প্রমাণের মঞ্চ থাকে তার জন্য ভালোভাবে। তবে সেখানে কাজে লাগাতে পারেননি সাব্বির। উলটো ২ ম্যাচে ২৬ রান করে নিজের পথটা সংকুচিত করেছেন।
তবে সেখানেই সুযোগ শেষ হয়ে যাচ্ছেনা তার। এবার আরো ভালো প্রতিপক্ষের সামনে বড় মঞ্চে প্রমাণের সুযোগ তার সামনে।
অষ্ট্রেলিয়ার ঘরের মাঠে টপ এন্ড টি২০ সিরিজে ডাকা হয়েছে সাব্বিরকে। যেখানে নেপাল সহ অষ্ট্রেলিয়ার নানা রাজ্যভিত্তিক দলের সাথে খেলবে বাংলাদেশ।
এমন জায়াগায় ভালো করে সাইফ সহ অনেকেই জাতীয় দলের জন্য জায়গা উন্মুক্ত করেছেন। সাব্বিরের সামনেও সেই সুযোগটাই থাকবে আবার।
কিন্ত ব্যাক্তিগতভাবে যে সাব্বিরকে চেনা সবাই, এই ম্যাচগুলোতেও কি দেখা যাবে এমন সাব্বিরকে?
বিধ্বংসী রুপেই কি হাজির হবেন সাব্বির রহমান আগের মত, এরকম প্রশ্ন ছিল তার কাছে। অনেকটা সরাসরিই প্রশ্ন করা হয়, সুযোগ পেলে কত বলে করতে চান অর্ধশতক।
যে প্রশ্নে সাব্বির টেনে আনলেন পরিস্থিতিকে। পরিস্থিতিই সিদ্ধান্ত নেবে, তিনি কেমন খেলবেন ম্যাচে। কেননা তিনি যে ধরণের ব্যাটসম্যানই হননা কেন, দলের জয়টাই তাকে সর্বোচ্চ খুশি করেই বলে জানান তিনি। তবে এর ফাকেও নিজের একটা লক্ষ্য বা মানদন্ড নির্ধারণ করেন এই হার্ডহিটার। সেটার মাঝেই নিজেকে রাখার ইচ্ছার কথা বলেন তিনি।
আর সেখানে সাব্বিরের লক্ষ্য থাকবে ২০ বা ২২ বলে অর্ধশতক করা। যদি সেরকম পরিস্থিতি আছে, তবে ২০ বা ২২ বলে অর্ধশতক করে নিজেকে প্রমাণ করতে চাইবেন এই ব্যাটার। আর সেখানেই যেন পুরোনো সাব্বিরকে ফেরানোর আভাস দিতে চান।
এর আগে মুখে নানা কথা বলেও সেভাবে নিজেকে প্রমাণ করতে পারেননি সাব্বির। তবে এই হার্ডহিটারের সামনে শেষ সুযোগ থাকবে এবারই। সেই সুযোগটাই এবার মুখের কথার মতই কাজে লাগাতে চাইবেন ভক্তদের প্রিয় এই তারকা ক্রিকেটার।




