একটা সময় টেষ্ট ক্রিকেট ছিল বাংলাদেশের সবচেয়ে বড় আতঙ্কের জায়গা৷ এই ফরম্যাটে বছরের পর বছর জয়হীন থাকত বাংলাদেশ।
এমনকি বাংলাদেশের র্যাংকিংএও থাকত সবার চেয়ে নিচে। ভক্তদের জন্য চোখের অত্যাচার ছিল এই ফরম্যাট।
অথচ সেই ফরম্যাটেই এবার সবার উপরে উঠার হাতছানি রয়েছে টিম বাংলাদেশের সামনে।
টেষ্ট চ্যাম্পিয়নশিপে চারে থেকে অষ্ট্রেলিয়ার সাথে সিরিজ শুরু করে বাংলাদেশ। অজিদের বিপক্ষে ঐতিহাসিক সেই জয়েও অবশ্য এরপর টেবিলের অবস্থান পরিবর্তন হয়নি।
টেবিলের সবার উপরেই থাকে অষ্ট্রেলিয়া দল। অপরদিকে চার নাম্বার অবস্থানে ম্যাচশেষে থাকে বাংলাদেশ।
তবে এবার ম্যাচ জিতলে বদলে যাবে চিত্র। আর সেখানে অজিদের টপকেই সবার উপরে চলে যাবে বাংলাদেশ
টেষ্ট চ্যাম্পিয়নশিপে ৯ ম্যাচ শেষে মাত্র ২ হার অষ্ট্রেলিয়া দলের। বর্তমানে টেষ্ট চ্যাম্পিয়নশিপে সবার উপরে আছে অজিরা।
অজিদের বর্তমান পয়েন্ট পার্সেন্টিজ মোট ৭৭ ভাগ। অষ্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ শুরুর আগে তালিকায় চারে ছিল বাংলাদেশ, তবে তখন বাংলাদেশের পয়েন্ট পার্সেন্টিজ ছিল ৫৮ ভাগ।
বর্তমানে অজিদেরকে হারানোর পর টাইগারদের তা বেড়ে দাড়িয়েছে ৬৬ ভাগে। যদিও পয়েন্ট তালিকায় আগের জায়গায়ই আছে তারা।
তবে সিরিজের শেষ ম্যাচটা জিততে পারলে আসবে সেই তালিকায় পরিবর্তন৷ টেষ্ট চ্যাম্পিয়নশিপে তখন ৬ ম্যাচ খেলে ৪ জয়, ১ ড্র ও ১ হার থাকবে বাংলাদেশের৷
আর সেখানে বাংলাদেশের জয়ের হার হবে ৭২ পার্সেন্টেজের চেয়ে বেশি। বিপরীতে বাংলাদেশের বিপক্ষে হারলে কমে যাবে অষ্ট্রেলিয়ার জয়ের হার।
ফলে ৭০ ভাগ পয়েন্ট পার্সেন্টিজ নিয়ে তারা যাবে তালিকায় চার নাম্বারে। সেক্ষেত্রে একমাত্র দক্ষিণ আফ্রিকা দল তালিকায় থাকবে বাংলাদেশের সামনে।
অর্থ্যাৎ এই ম্যাচ জিতলে দাপট দেখানো অষ্ট্রেলিয়াকেই টপকে যাবে বাংলাদেশ। এমনকি চলে আসবে টেষ্ট চ্যাম্পিয়নশিপের সেরা দুই র্যাংকে।
টেষ্ট চ্যাম্পিয়নশিপের সেরা দুই দল নিয়েই অনুষ্ঠিত হয় আসরের ফাইনাল। সেই ফাইনালের লক্ষ্যে অজিদের বিপক্ষে সিরিজ জয় যেমন আগাতে পারে র্যাংকিংএ, আবার আগাতে পারে ফাইনালের পথে সামনে।
সব মিলিয়ে এবার নানা সমীকরণের সামনে বাংলাদেশ। অষ্ট্রেলিয়ার বিপক্ষে টেষ্ট জয় বাংলাদেশকে আনন্দ দিয়েছে। তবে পুর্ণতা যেন এখনও বাকি আছে। একসাথে সিরিজ জিতে বাংলাদেশ প্রমাণ করতে চাইবে জয়টা কাকতালীয় ছিল না। টেষ্ট চ্যাম্পিয়নশিপে অংশ নিতে হয়, সেরাদের সেরা হতেই এবার এসেছে টিম টাইগার্স।




