Homeক্রিকেটএকের পর এক সুযোগ কাজে লাগাতে ব্যার্থ সাব্বির , ফেরা হবেনা দলে?

একের পর এক সুযোগ কাজে লাগাতে ব্যার্থ সাব্বির , ফেরা হবেনা দলে?

- Advertisement -spot_img

ভক্তরা তাকে নিয়ে করেন আশা, তার জন্য করেন আবদার। বিসিবিও তাকে ফেরানোর জন্য করেছে চেষ্টা। কিন্ত যার জন্য এতকিছু, সেই সাব্বির রহমানই যেন নিজেকে নিয়ে উদাসীন।

মাঠের বাইরে সাব্বির রহমান নিজেকে বারবার জাহির করেন। তবে মাঠের পারফর্মেঞ্চে তাকে যেন খুজেই পাওয়া যায়না। এ যেন কথার চেয়ে কাজে তার অগ্রগতি কম।

সাব্বির রহমান পডকাষ্টে আসেন, নিজেকে নিয়ে আত্মবিশ্বাসে কথা বলেন। ছক্কা মারতেই তার জন্ম, মাঠে নেমে আক্রমণাত্নক খেলাই তার স্বভাব।

অথচ সাম্প্রতিক সময়ে যতগুলো ম্যাচ খেলেছেন, বেশিরভাগই সাব্বির ফিরেছেন কোন ছক্কা না মেরে। মালেশিয়া থেকে নর্দান টেরিটরি, দল হিসেবে বাংলাদেশ জয় পেয়েছে অধিকাংশ ম্যাচে।

কিন্ত আবার অধিকাংশ ম্যাচেই বাজে পারফর্মেঞ্চ এই মিডল অর্ডার ব্যাটসম্যানের।

মালেশিয়ার বিপক্ষে দুই ম্যাচে সুযোগ পেয়ে ১৪ এর বেশি রান করতে পারেননি কোন ম্যাচে। দলের গুরুত্বপূর্ণ সময়ে নেমে হাল ধরতে পারেননি একবারও।

এরপর নর্দান টেরিটরিতে ৪ ম্যাচেই সুযোগ পান। এর মাঝে এক ম্যাচে অর্ধশতক আদায় করলেও বাকি ম্যাচগুলোতে হন চুড়ান্ত ব্যার্থ।

এমনকি এক অঙ্কের ঘরে ১০০ এর নিচে স্ট্রাইক রেটে ফিরে যান একাধিকবার। কোনমতে এক ম্যাচ ভালো করলেও বাকি ম্যাচগুলোতে লাপাত্তা সাব্বির রহমান।

এমন নয় যে সাব্বির রহমানকে যখন নামানো হয়, তখন হিটিং ছাড়া থাকেনা আর কোন কাজ। দলের হয়ে চার নাম্বারে নামেন সাব্বির।

ইনিংস বিল্ডাপ করে শেষে হিট করার অনেক সুযোগ ও সময় থাকে। জাতীয় দলে এর আগে এভাবে সফলও হয়েছেন এই ব্যাটার।

কিন্ত বর্তমানে যেন সেখানে হাসছেনা সাব্বিরের ব্যাট। একাধিক ম্যাচে যে ধরণের পারফর্মেঞ্চ করতেন, বর্তমানে হাইপারফর্মেঞ্চ দলেও যেন বাদ পড়ার উপক্রম সাব্বিরের।

সাব্বিরকে নিয়ে এখনও ভক্তরা প্রত্যাশা করে। সেই প্রত্যাশার কারণেই তাকে নিয়ে আলাপটা হয় অন্যদের চেয়ে বেশি, সাব্বিরও থাকেন স্পটলাইটে।

কিন্ত বারবার এমন সুযোগ পেয়েও ব্যার্থের তালিকায়ও উপরের দিকে থাকবে সাব্বিরের নাম।

আগামী দিনে নিজের জন্য সুযোগ বা নিজের সক্ষমতা নিয়ে কথা বলতেও দুইবার ভাবতে হবে সাব্বির রহমানের। কেননা তার মুখ কথা বললেও বলছেনা তার পারফর্মেঞ্চ, যেই কারণেই তার মিলছেনা জাতীয় দলের টিকিট।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here