Homeক্রিকেটআবু সাঈদের নাম ব্যবহার করে মিথ্যা রাজনীতি করে ধরা খেলো আসিফ মাহমুদ!

আবু সাঈদের নাম ব্যবহার করে মিথ্যা রাজনীতি করে ধরা খেলো আসিফ মাহমুদ!

- Advertisement -spot_img

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জুলাই বিপ্লবের শহীদ আবু সাঈদের নামে নামকরণ করা স্ট্যান্ড বাতিল করা হয়েছে, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এমন দাবি ছড়িয়ে পড়ে।

বিষয়টি নিয়ে সাবেক ক্রীড়া উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির নেতা আসিফ মাহমুদের বক্তব্যের পর তৈরি হয় ব্যাপক আলোচনা। তবে অনুসন্ধানে সেই দাবির সত্যতা মেলেনি।

রিউমার স্ক্যানের অনুসন্ধানে স্পষ্ট হয়েছে, মিরপুর স্টেডিয়ামে শহীদ আবু সাঈদ স্ট্যান্ডের নাম বাতিল বা পরিবর্তন করা হয়নি।

এমনকি তাড়াহুড়ো করে নতুন কোনো ব্যানার লাগানোর দাবিটিও সঠিক নয়। স্টেডিয়ামের নিয়মিত সংস্কার ও রক্ষণাবেক্ষণের সময় বিভিন্ন স্ট্যান্ডের নামসংবলিত ব্যানার বা সাইনবোর্ড সাময়িকভাবে খুলে রাখা হয়ে থাকে। এবারও একই কারণে ব্যানারটি সরানো হয়েছিল।

এরপর আসিফ মাহমুদ সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করেন, আগের সরকারের সময় থাকা ব্যানারের সঙ্গে বর্তমান ব্যানারের মিল নেই এবং এটি তাড়াহুড়ো করে পরিবর্তন করা হয়েছে।

কিন্তু রিউমার স্ক্যানের অনুসন্ধানে উঠে এসেছে ভিন্ন তথ্য। তাদের প্রতিবেদনে বলা হয়, সংশ্লিষ্ট ব্যানারটি চলতি বছরের মে মাসেই পরিবর্তন করা হয়েছিল।

অর্থাৎ সাম্প্রতিক কোনো রাজনৈতিক সিদ্ধান্তের কারণে এটি সরানো বা পরিবর্তন করা হয়নি।

বিষয়টি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নজরেও এসেছে। এ নিয়ে বিসিবি জানিয়েছে, শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম কিংবা দেশের অন্য কোনো আন্তর্জাতিক ভেন্যুতে শহীদ আবু সাঈদ স্ট্যান্ডসহ কোনো স্ট্যান্ডের নাম পরিবর্তন বা বাতিলের সিদ্ধান্ত বোর্ড নেয়নি।

বোর্ড আরও জানায়, বর্তমান প্রশাসন দায়িত্ব নেওয়ার পর মিরপুরে তিনটি আন্তর্জাতিক সিরিজ অনুষ্ঠিত হয়েছে।

এসব ম্যাচে শহীদ আবু সাঈদ স্ট্যান্ডসহ সব স্ট্যান্ডের নাম দর্শক ও টেলিভিশন দর্শকদের কাছে স্পষ্টভাবে প্রদর্শিত হয়েছে। ম্যাচের টিকিট ও প্রচারণামূলক সামগ্রীতেও স্ট্যান্ডগুলোর নাম উল্লেখ ছিল।

বিসিবির ভাষ্য, নিয়মিত রক্ষণাবেক্ষণের কারণে সাইনবোর্ড সাময়িকভাবে সরানো স্বাভাবিক বিষয়। জুলাই বিপ্লবে শহীদ আবু সাঈদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁর নামে স্ট্যান্ডটির নামকরণ করা হয়েছে এবং তা বাতিলের কোনো সিদ্ধান্ত নেই।

ফলে আবু সাঈদ স্ট্যান্ড বাতিলের দাবি যে ভিত্তিহীন, রিউমার স্ক্যানের অনুসন্ধান ও বিসিবির বক্তব্যে সেটিই স্পষ্ট হয়েছে। বিষয়টি নিয়ে রাজনৈতিক বক্তব্য দেওয়ার আগে তথ্য যাচাইয়ের প্রয়োজনীয়তাও আবার সামনে এসেছে।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here