ক্রিড়া মন্ত্রণালয়ে থাকাকালীন অনেক অভিযোগ ছিল তার বিপক্ষে। স্বেচ্ছাচারিতা ও একঘুয়ে আচরণের কথাও উল্লেখ করেন অনেকে। অনেকে আবার সাকিব আল হাসানের দেশে না আসার জন্য সরাসরি দায়ী করেন আসিফ মাহমুদকে। তবে এবার দুর্নীতির মহা অভিযোগ এলো সাবেক ক্রিড়া উপদেষ্টার বিপক্ষে। যে অভিযোগে ১১ হাজার কোটি টাকা অর্থ আত্মসাৎ এরও আছে অভিযোগ।
ক্রিড়া মন্ত্রণালয়ের থাকাকালীন নানা দিকে দুর্নীতি করেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া। ক্রিয়াকে রাজনীতির বাইরে রাখবেন বললেও ক্রিয়া উন্নয়নে অর্থ বাড়িয়ে দুর্নীতি করেছেন আসিফ, এমন অভিযোগ দুদকের পক্ষ থেকে। সেখানে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে আসিফের বিরুদ্ধে সরাসরি দুর্নীতির অভিযোগ এনেছে সংস্থাটি। স্টেডিয়ামের অবকাঠামো উন্নয়নে খরচের পরিমাণ বাড়িয়ে আসিফ দুর্নীতি করেছেন বলে অভিযোগ তাদের।
তবে সাবেক ক্রিড়া উপদেষ্টার বিরুদ্ধে অভিযোগের টালি বেশ লম্বা। সব মিলিয়ে দেশের বাইরে ১১ হাজার কোটি টাকা আসিফ পাচার করেছেন, এমনটাই বলা হয়েছে দুদকের প্রতিবেদনে। সেখানে পর্তুগাল, দুবাই, সিঙ্গাপুর, অষ্ট্রেলিয়ায় আসিফ অর্থ পাচার করেছেন বলেও আছে অভিযোগ। এমনকি সুইস ব্যাংকেও আসিফের অর্থ পাচারের অভিযোগ আনা হয়েছে দুদকের পক্ষ থেকে।
দুদকের মতে ক্ষমতার অপব্যাবহার করে আসিফ প্রচুর ঘুষ লেনদেন করেছেন। এতে তার বাবা ও এপিএস তাকে সাহায্য করেছেন বলেও জানায় দুদকের মুখপাত্র। এমনকি আসিফ মাহমুদের নামে ঠিকাদারি সিন্ডিকেটের অভিযোগ আনাও হয়েছে বড় আকারে।
এমনকি সিটি কর্পোরেশন নিয়োগেও আসিফের প্রভাব ছিল বলে মন্তব্য দুদকের। ৩৬ সিটি কর্পোরেশন প্রশাসক নিয়োগে কোটি টাকার বানিজ্যের কথা উল্লেখ করে দুদক। ৩৬ জন ডিসি পদায়নে আছে ২ থেকে ১০ কোটি টাকা অর্থ নেওয়ার অভিযোগ। সব মিলিয়ে এই খাতে আসিফের বিরুদ্ধে অভিযোগ ৬০ কোটি টাকার।
স্থানীয় পর্যায়ে বদলি, টেন্ডার ও পদন্নতিতেও আসিফের ভুমিকা ছিল বলে জানানো হয়ে দুদকের বিরুদ্ধে।
ক্রিয়াঙ্গনে সরাসরি না থেকেও ক্রিয়া জগৎ এর সাথে আসিফের সংশ্লিষ্টতা ছিল আগেই। বিশেষ করে ক্রিড়া মন্ত্রনালয়ের দায়িত্বে থাকা আসিফ মাহমুদ সজীব ভুইয়া এই সময়ে নানা সিদ্ধান্তের কারণে এসেছেন আলোচনায়। কখনও সাকিব আল হাসান, কখনও তামিম ইকবালের সাথে তার দ্বৈরথও এসেছে আলোচনায়। তবে এবার আসিফ মাহমুদ আলোচনায় দুর্নীতির অভিযোগের জন্য।
যদিও আসিফ মাহমুদ বারবার অস্বীকার করছেন অভিযোগগুলো। আবার দুদকও বারবার নানা অভিযোগ সামনে আনছ তার বিরুদ্ধে, তাদেরও চলেছে অনুসন্ধান। সব মিলিয়ে তাই একটা সময়ে ক্রিয়াজগৎএ প্রভাব রাখা আসিফ আবারো চলে এলেন আলোচনার মঞ্চে।




