Homeক্রিকেটবিপিএল বন্ধের সিদ্ধান্ত সঠিক” দাবি ফরচুন বরিশাল মালিকের।

বিপিএল বন্ধের সিদ্ধান্ত সঠিক” দাবি ফরচুন বরিশাল মালিকের।

- Advertisement -spot_img

কয়েক বছর হওয়া সংস্কার কাজ বর্তমানে শেষের দিকে। কিছুদিন আগে বরিশাল স্টেডিয়ামে দেওয়া হয়েছে ফ্লাডলাইটের কাজ।

বর্তমানে দেশসেরা কিউরেটরদের পাঠানো হচ্ছে এই স্টেডিয়ামের পিচ দেখভাল করার জন্য। এবার তার মাঝে আরো এক সুসংবাদ পেলো এই বিভাগীয় স্টেডিয়ামটি।

কবি জীবনানন্দ দাশ স্টেডিয়ামে এবার নির্মাণ করা হয়েছে ইন্ডোর ব্যাবস্থাও। আর সেটারই করা হলো উদ্ভোধন।

সেই উদ্ভোধনেই অংশ নেন বিসিবির কর্মকর্তা ও বরিশালের স্থানীয় মিজানুর রহমান। বর্তমান বিসিবির কর্মকর্তার বাইরে যার আছে আরো একটি পরিচয়।

মুলত ফ্রাঞ্চাইজী ক্রিকেট বিপিএলে সফলতা অর্জন করেই মিজান এসেছিলেন আলোচনায়। বিপিএলে তার অধীনেই প্রথম শিরোপা পায় বরিশাল, ফরচুন বরিশালকে নিয়ে জয় করেন বিপিএল শিরোপা।

সেটাও আবার করেন ব্যাক টু ব্যাক দুইবার। যে কারণে স্বাভাবিকভাবেই বিপিএলকে ঘিরে প্রশ্ন আসে বরিশালের সাবেক বস মিজানুর রহমানের কাছে।

প্রশ্ন আসে এবার বিপিএপ বন্ধের সিদ্ধান্ত নিয়ে। দেশের সবচেয়ে বড় ফ্রাঞ্চাইজী আসর না হওয়া ও পিছিয়ে যাওয়া নিয়ে বিতর্ক কম হচ্ছেনা ক্রিকেটাঙ্গনে। যদিও অবশ্য মিজানুর রহমানের কাছে এটা কোন বিতর্কিত না ভুল সিদ্ধান্ত নয়। বরং বিপিএল বন্ধ হওয়ার সিদ্ধান্তকেই সাধুবাদ জানিয়েছেন ফরচুন বরিশালের মালিক।

মিজানুর রহমানের মতে এবার বিপিএল বন্ধ হওয়া বেশ সঠিক এক সিদ্ধান্ত। যে সিদ্ধান্তের কারণে উপকৃত হবে দেশের ক্রিকেট।

বিপিএলের চেয়ে দেশের অবকাঠামো উন্নয়নে জোড় দেওয়াকে সাধুবাদ জানান ফরচুন বরিশালের মালিক। তার মতে বিপিএল না হয়ে অবকাঠামো উন্নয়ন হলে দেশের ক্রিকেটের মান বাড়বে।

একইসাথে ক্রিকেট অবকাঠামো শক্তিশালী হলে দেশের তরুণ ক্রিকেটাররাও অনুপ্রেরণা পাবে বল মত এই ক্রিকেট সংশিষ্ট কর্মকর্তার।

এদিকে বরিশাল স্টেডিয়ামও এদিন অবকাঠামোর দিক থেকে নতুন ধারায় পৌছে গেলো। নতুন এই ইন্ডোরে স্থানীয় ও জাতীয় পর্যায়ের ক্রিকেটাররা অনুশীলনের সুযোগ পাবেন।

ফলে বৃষ্টি কিংবা প্রতিকূল আবহাওয়ার কারণে অনুশীলন ব্যাহত হওয়ার সম্ভাবনাও কমবে। পাশাপাশি বরিশাল ও আশপাশের এলাকার তরুণ ক্রিকেটারদের নিয়মিত অনুশীলনের সুযোগ তৈরি হবে।

বিপিএলে মিজানুর রহমানের দলে নিয়মিত মুখ ছিলেন তামিম ইকবাল। তামিমকে নিয়েই দুইবার বিপিএলের শিরোপা জিতেন মিজান, আসেন লাইমলাইটে। এবার সেই প্রেসিডেন্ট তামিম ইকবালের সিদ্ধান্তের পাশেই জানালেন ফরচুন বরিশালের মালিক। আপাতত তাই ফ্রাঞ্চাইজীর দায়িত্ব ছেড়ে নিজ বিভাগের ক্রিকেট স্টেডিয়াম উন্নয়নের কাজে মনযোগ এই কর্মকর্তার।

বরিশাল স্টেডিয়ামের ইন্ডোর উদ্বোধনের মধ্য দিয়ে তাই নতুন একটি সুবিধা যুক্ত হলো স্থানীয় ক্রিকেটে।

আর বিপিএল নিয়ে চলমান আলোচনার মাঝেই সাবেক চ্যাম্পিয়ন মালিকের এমন বক্তব্য যোগ করল নতুন মাত্রা। সব মিলিয়ে যা আলোচনার বস্ত হয়ে এসেছে দেশের ক্রিকেটে।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here