দেশের ক্রিকেটাঙ্গন ছিল ব্যাস্ত। একের পর এক সিরিজে দেশের পাইপলাইনে থাকা সবাই ছিল ম্যাচের মাঝে।
জাতীয় দল, এ থেকে, ইমার্জিং থেকে বয়সভিত্তিক সব দলেরই সিরিজ ছিল এই সময়টাতে। কিন্ত কোন দলের সাথেই রাখা হয়নি সাবেক অনুর্দ্ধ ১৯ বিশ্বকাপজয়ী কোচ আকবর আলীকে।
আর সেখানেই প্রশ্ন উঠে, আকবর আলী কি হারিয়ে গেলেন দেশের ক্রিকেটাঙ্গন থেকে?
তবে ভক্তদের জন্য আছে সুসংবাদ। আকবর আলী ফিরছেন দেশের ক্রিকেটে। ঘরোয়া আসর এনসিএলের এবারের আসরে দেখা যাবে আকবর দ্যা গ্রেট।
সেটাও আবার এসেছেন অধিনায়ক হিসেবেই। ঘরোয়া আসরে এবারই প্রথম দেওয়া হচ্ছে ব্যাগি ক্যাপ। সেই ব্যাগি ক্যাপ পড়েই বিসিবির সংবাদ সম্মেলনে এলেন আকবর আলী।
আগামী বিসিএলে আকবরের নেতৃত্বেই মাঠে নামবে রংপুর বিভাগ। ঘরোয়া আসরে রংপুরকে নিয়ে সাফল্যের জন্য এবার মাঠে নামবেন আকবর
কিন্ত আকবর এতদিন ছিলেনই বা কোথায়? সেই প্রশ্নের উত্তর দিলেন এই ক্রিকেটার নিজেই। আন্তজার্তিক ক্রিকেটে ছিলেন না, দেশের নানা পর্যায়েও সুযোগ মেলেনি।
এই সময়ে তাই বসে থাকেননি আকবর আলী। ইংল্যান্ডে গিয়ে খেলার চেষ্টা করেছেন তিনি, খেলেছেন মাইনর লীগ। সেখানে গিয়ে নিজেকে খেলার মাঝে রেখেছেন। এবার ফিরে এসেছেন এনসিএলের হয়ে মাঠে নামতে।
এর মাঝে আরো এক সুসংবাদ এলো আকবরের থেকে। যদিও এমনটা নিশ্চিত করেননি আকবর আলী নিজে। তবে দেশের শীর্ষসারির একাধিক গণমাধ্যম প্রকাশ করেছে এ নিয়ে সংবাদ।
এমনকি নেপালের কিছু মাধ্যম থেকেও জানানো হয়েছে এমন সংবাদ। নেপালে অনুষ্ঠিত হতে যাচ্ছে তাদের ঘরোয়া ফ্রাঞ্চাইজী ক্রিকেট লীগ এনপিএলের এবারের আসর। সেই আসরেই কর্নালি ইয়াকসের হয়ে মাঠ মাতাবেন আকবর আলী।
এর মাঝে কর্নালি ইয়াকস জানিয়েছে তাদের দলে আসতে যাচ্ছেন অনুর্দ্ধ ১৯ চ্যাম্পিয়ন একজন উইকেটরক্ষক ব্যাটসম্যান।
এছাড়া নেপালের সংবাদমাধ্যমও জানিয়েছে বাংলাদেশ থেকে যোগ দিচ্ছেন অনুর্দ্ধ ১৯ বিশ্বকাপজয়ী এক খেলোয়াড়।
দুইয়ে দুইয়ে চার মেলালে সেটা যে আকবর আলীই হতে যাচ্ছেন, তাতে কারো নেই সন্দেহ। অর্থ্যাৎ প্রথমবারের মত বাইরের লীগে খেলা এখন সময়ের ব্যাপার আকবরের। যে লীগে আকবরের সাথে খেলবেন ওয়ার্নার, ক্লাসেন, সাকিব আল হাসানরা
সব মিলিয়ে দেশের ক্রিকেটে নিজের অবস্থান আবারো জানান দিলেন আকবর আলী। তার ব্যাচ থেকেই বেশ কয়েকজন ক্রিকেটার জাতীয় দলের জার্সি গায়ে জড়িয়েছেন, অনেকে দীর্ঘদিন ধরেই আছেন জাতীয় দলের অপরিহার্য অংশ।
আকবর তাদের দলে পা রাখতে পারেননি এখনও। তবে আকবর আলী যে হারিয়ে যাননি, বরং দেশ বিদেশে নিজের ছাপ রাখছেন সেটাই প্রমাণ করলেন আরো একবার।




