Homeক্রিকেটসাকিবতো সাকিবই,৩ বলে ৩ ছক্কা! সাকিবের বল-ব্যাট এখনো কথা বলে!

সাকিবতো সাকিবই,৩ বলে ৩ ছক্কা! সাকিবের বল-ব্যাট এখনো কথা বলে!

- Advertisement -spot_img

ম্যাচের ফল নিজের পক্ষে না গেলেও ব্যক্তিগত পারফরম্যান্সে আলো ছড়ালেন সাকিব আল হাসান। ব্যাট হাতে ঝড় তুলে দ্রুত রান করার পাশাপাশি বল হাতেও গুরুত্বপূর্ণ সময়ে উইকেট নিয়েছেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার।

তবে সাকিবের এমন দুর্দান্ত পারফরম্যান্সের পরও হারের বৃত্ত থেকে বের হতে পারেনি আটলান্টা ফায়ার।

মাইনর লিগ ক্রিকেটে মরিসভিলে র‍্যাপটর্সের বিপক্ষে ম্যাচটিতে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় আটলান্টা। শুরুটা খুব একটা খারাপ হয়নি তাদের।

ঋষি পান্ডের ২১ বলে ৩২ রানের পর ইনিংসের হাল ধরেন পার্থ প্যাটেল। শেষ পর্যন্ত ৪৬ বলে ৫৭ রান করে অপরাজিত থাকেন তিনি।

তবে আটলান্টার ইনিংসের সবচেয়ে আলোচিত মুহূর্ত তৈরি করেন সাকিব। ইনিংসের নবম ওভারে পরপর তিন বলে তিনটি ছক্কা হাঁকিয়ে প্রতিপক্ষের বোলারদের ওপর চাপ তৈরি করেন তিনি।

পরের ওভারে আরও একটি বাউন্ডারি মারার পর সাজঘরে ফেরেন এই অলরাউন্ডার। মাত্র ১২ বলে ২৮ রানের ক্যামিও ইনিংসটি সাজানো ছিল তিন ছক্কা ও একটি চারে। অর্থাৎ স্ট্রাইক রেট ছিল ২৩৩.৩৩।

শেষদিকে সানি প্যাটেলের ১৩ বলে ২১ রানের সুবাদে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৬৬ রান সংগ্রহ করে আটলান্টা।

রান তাড়া করতে নেমে শুরু থেকেই পাল্টা আক্রমণ চালায় মরিসভিলে। মুক্তার আহমেদ ৩৭ বলে ৬৩ রানের ঝড়ো ইনিংস খেলেন। ভেনকাট মাহিশও ২৫ বলে ৬৩ রান করে আটলান্টার বোলারদের ওপর চাপ বাড়ান।

তবে বল হাতে নিজের প্রভাব দেখানোর সুযোগও হাতছাড়া করেননি সাকিব। শুরুতে দুই ওভারে ১৬ রান দিলেও পরে নিয়ন্ত্রণে ফেরেন তিনি।

নিজের তৃতীয় ওভারে মাত্র ৫ রান দেওয়ার পর ইনিংসের ১৭তম ওভারে মাত্র ২ রান খরচ করে সোহাম আগাশেকে ফেরান। সব মিলিয়ে ৪ ওভারে ২৩ রান দিয়ে ১ উইকেট নেন তিনি।

শেষ পর্যন্ত অধিনায়ক জ্যাকবস পিয়েনারের ২৯ বলে ৪৫ রানের কার্যকর ইনিংসে ৩ বল হাতে রেখেই ৩ উইকেটের জয় নিশ্চিত করে মরিসভিলে র‍্যাপটর্স।

ফলে টানা দ্বিতীয় ম্যাচে হারের স্বাদ পেল সাকিবের আটলান্টা। দল হারলেও ব্যাট ও বল হাতে সাকিবের পারফরম্যান্স আবারও মনে করিয়ে দিল, বয়স বাড়লেও মাঠে তার অলরাউন্ড দক্ষতার ধার এখনও কমেনি।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here