Homeক্রিকেটঅন্ধের দেশ চশমা বিক্রি করতে এসেছি:মোহাম্মদ মিথুন।

অন্ধের দেশ চশমা বিক্রি করতে এসেছি:মোহাম্মদ মিথুন।

- Advertisement -spot_img

দক্ষিণ আফ্রিকা সফর থেকে পডকাষ্টে মুখরোচক কথা, সাম্প্রতিক সময়ে বেশ বড় আকারের আলোচনায়ই আছেন মোহম্মদ মিথুন।

এই মিডল অর্ডার ব্যাটসম্যান সর্বশেষ দেশের জার্সিতে মাঠে নামেন ৫ বছর আগে। বর্তমানে বয়সটাও ক্যারিয়ারের প্রান্তি লগ্নের দিকে ইঙ্গিত করে মিথুনের। তবে সেই মিথুন এবার একের পর এক বিষয় নিয়ে আসছেন নজরে।

কোয়াব সভাপতি হওয়ার পর মিথুনের নানা সিদ্ধান্ত নিয়ে আলোচনা সমালোচনা হয়েছে। এরপর দক্ষিণ আফ্রিকার এ দলের বিপক্ষে বাংলাদেশ এ দলের স্কোয়াডের অংশ হওয়ার পরও মিথুন হয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমের কেন্দ্রবিন্দু।

মাঝে এক পডকাষ্টে নিজেকে আন্ডাররেটেড বলেছেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। তবে এইসব কিছু ছাপিয়ে এবার আলোচনা মিথুনের চাঞ্চল্যকর স্টাটাস।

কিছুটা রসাত্মক ভাবেই কাউকে ইঙ্গিত করে এক স্টাটাস দিয়েছেন মিথুন আলী। সেই স্টাটাসে মিথুন আলী বলেছেন তিনি অন্ধের দেশে এসেছেন চশমা বিক্রি করতে।

চশমা বিক্রি করতে এসে মিথুন ভেবেছিলেন মানুষ চোখ খুলবে। তবে মানুষের মুল সমস্যা চশমায় নয়, বরং চোখ খোলার ইচ্ছাটাই বলে মনে হয়েছে ঘরোয়া ক্রিকেটের পরিচিত এই মুখের।

এ নিয়ে মিথুন লেখেন “ অন্ধের দেশে চশমা বিক্রি করতে এসেছি। ভাবছিলাম মানুষ চোখ খুলবে, পরে বুঝলাম.. এখানে চশমার অভাব নেই। অভাব শুধু চোখ খুলে সত্যিটা দেখার”

মিথুনের এই কথার মর্মার্থও খোজার চেষ্টা করেছেন অনেকে। এই স্টাটাস কাউকে ইঙ্গিত করে দিয়েছেন, এমনটাই মনে করেন অনেকে৷ তাদের মতে মিথুন বলার চেষ্টা করেছেন তিনি চাইলেও অনেকের চোখ খুলে দিতে পারবেননা।

বরং মানুষের স্বদিচ্ছার অভাব রয়েছে সত্যিটা অনুধাবনের।

এমন কিছু কাকে ইঙ্গিত করে দিয়েছেন মিথুন, সেটাই আলোচনা সর্ব মাধ্যমে। জাতীয় দলে নিজেকে আন্ডাররেটেড বলেছেন মোহম্মদ মিথুন।

তবে তার দাবি নিয়ে অনেকেই করেছেন কটুক্তি। সেইসব ভক্তদের উদ্দেশ্যেই মিথুন এমনটা বলেছেন কিনা, এমন দাবিও করছেন অনেকে। আবার অনেকে তুলছেন কোয়াব ও অন্যান্য সংশ্লিষ্ট বিষয়কেও।

তবে মিথুনের স্ট্যাটাসের প্রকৃত ইঙ্গিত এখনো স্পষ্ট নয়। তিনি নিজেও প্রকাশ্যে জানাননি, ঠিক কাকে বা কোন ঘটনাকে সামনে রেখে এমন মন্তব্য করেছেন।

ফলে তার এই রহস্যময় বার্তা ঘিরে আলোচনা আরও বাড়ছে। শেষ পর্যন্ত এটি নিছক ব্যক্তিগত উপলব্ধি, নাকি ক্রিকেটাঙ্গনের কোনো নির্দিষ্ট বিষয়কে ঘিরে বার্তা—সেটিই এখন দেখার বিষয়।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here