Homeক্রিকেটবাবর আজম কি ছোলা বিক্রি করতে এসেছিল” : ওয়াসিম আকরাম

বাবর আজম কি ছোলা বিক্রি করতে এসেছিল” : ওয়াসিম আকরাম

- Advertisement -spot_img

পাকিস্তান ক্রিকেটে অস্থিরতা যেন পিছু ছাড়ছেই না। মাঠের পারফরম্যান্সের পাশাপাশি এবার দলের ভেতরের সিদ্ধান্ত ও নেতৃত্ব নিয়েও শুরু হয়েছে তুমুল আলোচনা।

ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে পাকিস্তানের একের পর এক সিদ্ধান্ত নিয়ে যখন প্রশ্ন উঠছে, তখন অধিনায়ক বাবর আজমকে সরাসরি কটাক্ষ করলেন পাকিস্তানের কিংবদন্তি ওয়াসিম আকরাম। তাঁর একটি মন্তব্যই এখন ক্রিকেটাঙ্গনে আলোচনার কেন্দ্রে।

ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজের প্রথম দুই ম্যাচে হারের পর বড় ধরনের পরিবর্তন আনে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি।

স্কোয়াডে থাকা সাত ক্রিকেটারকে দল থেকে বাদ দিয়ে সরাসরি দেশে পাঠিয়ে দেওয়া হয়। একই সঙ্গে কোচিং স্টাফেও আসে পরিবর্তন।

প্রধান কোচ সরফরাজ আহমেদ ও বোলিং কোচ উমর গুলকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয় সিরিজের মাঝপথেই। শেষ টেস্টের আগে এমন বড় পরিবর্তন স্বাভাবিকভাবেই পাকিস্তান দলের অন্দরমহল নিয়ে আলোচনা তৈরি করে ক্রিকেটাঙ্গনে।

কিন্তু তৃতীয় টেস্টের টসের সময় বাবরকে যখন এই পরিবর্তন নিয়ে প্রশ্ন করা হয়, তাঁর উত্তরেই তৈরি হয় নতুন বিতর্ক। পাকিস্তান অধিনায়ক জানান, বিষয়টি তাঁর কাছেও নতুন এবং এ বিষয়ে প্রশ্নের উত্তর পিসিবির কাছ থেকেই নেওয়া উচিত। অর্থাৎ, দলের সাত ক্রিকেটারকে দেশে ফেরত পাঠানো এবং কোচিং স্টাফে পরিবর্তনের মতো বড় সিদ্ধান্ত সম্পর্কে তিনি আগে থেকে অবগত ছিলেন না।

বাবরের এই বক্তব্যই ভালোভাবে নেননি ওয়াসিম আকরাম। ম্যানচেস্টারে একটি দাতব্য অনুষ্ঠানে সাবেক পাকিস্তানি অধিনায়ক প্রশ্ন তোলেন, একজন অধিনায়ক যদি নিজের দল ও খেলোয়াড়দের নিয়ে এত বড় সিদ্ধান্তের খবরই না রাখেন, তাহলে নেতৃত্বের জায়গায় তাঁর ভূমিকা কী?এরপরই ব্যঙ্গ করে বাবরকে উদ্দেশ্য করে আকরাম বলেন, ‘তুমি কি ছোলা বিক্রি করতে এসেছ”। যদি অধিনায়ক কোন কাজই না করেন, তবে ইংল্যান্ডে বাবর ছোলা বিক্রি করতে এসেছে কিনা এমন প্রশ্নই ছুড়ে গেলেন ওয়াসিম আকরাম।

এ নিয়ে সাবেক এই লিজেন্ডারি পেসার বলেন “
বাবরকে অধিনায়কত্ব দেওয়া উচিতই হয়নি। একেবারে অপ্রয়োজনীয়। বার্মিংহামে টস করতে গেছে সে, সেখানে তাকে জিজ্ঞেস করা হলো ৭ ক্রিকেটারকে দেশে পাঠিয়ে দেওয়া নিয়ে, সে বলল আমি জানতামই না। তাহলে তুই কি ছোলা বিক্রি করতে গিয়েছিলি?’”

যদিও অবশ্য এত পরিবর্তন করেও লাভের লাভ হয়নি পাকিস্তানের। ইংল্যান্ডের বিপক্ষে সবগুলো ম্যাচই হেরে আসতে হয়েছে এশিয়ার দেশটির। এজবাস্টনে তৃতীয় টেস্টে ইংল্যান্ড আট উইকেটে জয় পেয়ে সিরিজ জিতে নেয় ৩-০ ব্যবধানে। সব মিলিয়ে ইংল্যান্ড সফর শেষ হলেও পাকিস্তান ক্রিকেটের আলোচনা যেন শেষ হচ্ছে না। মাঠের ফলাফল থেকে শুরু করে ড্রেসিংরুমের সিদ্ধান্ত, সবকিছু মিলিয়ে এখন আলোচনার কেন্দ্রে বাবর ও তাঁর নেতৃত্ব। আর সেই বিতর্কে ওয়াসিম আকরামের ‘ছোলা বিক্রি করতে এসেছিস?’ মন্তব্য নতুন মাত্রা যোগ করেছে।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here