আগের ম্যাচে বলিভিয়ার জালে ৪ গোল। ফিফা ফ্রেন্ডলিতে ফিরে শুরুটা ভালোই করে আর্জেন্টিনা দল। তবে দ্বিতীয় ম্যাচে যেন আরো ভয়ঙ্কর রুপে হাজির হয় আলভিসেলেস্তারা।
এবার গোল উৎসব চালায় বুরকিনা ফাসোর বিপক্ষে। শুরুর হাফেই ৫ গোল করে টিম আর্জেন্টিনা, শেষ পর্যন্ত আদায় করে নেয় ৭ গোল। পাজ, লাউতারো, আলভারেজরা রীতিমতো মাঠে চালিয়েছে তান্ডব।
আর্জেন্টিনার গোল উৎসবের সুচনা হয় ম্যাচের ৩ মিনিটে। ৩ মিনিটে প্রথমবারের মত নামা ডিফেন্ডার দিয়ালো পেনাল্টি দেয় আর্জেন্টিনা দলকে।
আর সেই পেনাল্টি নিতে আসেন লাউতারো মার্টিনেজ। মার্টিনেজের করা শট শুরুতে সেভও দেন বুরকিনা ফাসোর গোলরক্ষক আব্দুল গুইরা, তবে ফিরতি শটে গোল আদায় করেন লাউতারো মার্টিনেজ।
৪ মিনিট পর এবার নিজেদের জালে নিজেরাই গোল করে বুরকিনা ফাসো। ডিবক্সের ভিতরে আলভারেজের ক্রস সামলাতে ব্যার্থ হন দিয়ালো।
আর সেখানেই বল পাঠিয়ে দেন নিজেদের জালে। ১২ মিনিটের মাঝে লিডটাকে ৩ গোলে নিয়ে যায় আলভিসেলেস্তারা। আগের ম্যাচে ভালো না করলেও এবার আগুণ রুপে হাজির হন প্রেস্তিয়ানি।
আর সেখানে লাউতারোর বাড়ানো পাস থেকে ডিবক্সে পাওয়া স্পেস কাজে লাগান এই বেনফিকা উইঙ্গার। দারুণ এক শটে আদায় করে নেন গোল।
৩৫ মিনিটে ম্যাক এলিস্টারের এসিস্ট থেকে গোল তুলে নেন নিকো পাজ। । এবার তার পাস থেকে গোল আদায় করেন এই কোমো তারকা।
আগের দিন গোল এসিস্ট করার পর এই ম্যাচেই ডানদিকে সফল পাজ। ডিবক্সের বাড়ানো পাসে দারুণ এই এঙ্গেল থেকে শট, সেটাই জালে জড়ালে পান ম্যাচের চতুর্থ গোল।
এক মিনিট পর এবার গোল আদায় করেন হুলিয়ান আলভারেজ। এবার তাকে এসিস্ট করেন জিওনালুজি প্রেস্তিয়ানি৷ নিজেদের পায়ে বল ক্লিয়ার করতে ব্যার্থ হয়ে প্রেস্তিয়ানিকে বল তুলে দেয় বুরকিনা ফাসোর খেলোয়াড়।
আর সেখানেই ফাকায় বল পেয়ে আলভারেজকে বাড়ান বেনফিকা উইঙ্গার। সুযোগ পেয়ে হাতছাড়া করেননি আলভারেজ, আদায় করেন দারুণ এক গোল। আর সেই গোলেই শুরুর হাফে ৫-০ গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা দল।
দ্বিতীয় হাফে স্কোরশিটে নাম তুলেন মাস্তানতুনহো। বদলি নেমে লাউতারো মার্টিনেজের এসিস্ট থেকে ডান পায়ের শটে করেন গোল।
আর ম্যাচে সেভেন আপ পুরণ করেন সিমিওনে। বার্কোর বাড়ানো দারুণ এক থ্রো বল থেকে ফাকায় দাঁড়িয়ে হেড করে করেন ম্যাচের ৭ম।
পুরো ম্যাচে দাপট দেখিয়ে সেভেন আপ উজ্জাপন আর্জেন্টিনা দলের। নিজেদের যেমন হলো আনন্দের মঞ্চ, তেমনি ব্রাজিল দলকেও যেন একবার অস্বস্তিতে ফেলে দিলো আলভিসেলেস্তারা।




