Homeক্রিকেটবাংলাদেশের ব্যাটিং কোচ হবেন ডি ভিলিয়ার্স? আছেন বিসিবির তালিকায়!

বাংলাদেশের ব্যাটিং কোচ হবেন ডি ভিলিয়ার্স? আছেন বিসিবির তালিকায়!

- Advertisement -spot_img

দেশের ক্রিকেটে বোলাররা যেন দশে দশ, কিন্ত ব্যাটসম্যানরা সর্ষের ভিতর থাকা ভুত। বড় আসরে বাংলাদেশ ভালো করতে পারেনা, যার বড় দোষ বর্তাবে ব্যাটসম্যানদের উপর।

সাম্প্রতিক সময়েও ভালো নয় ব্যাটসম্যানদের ফর্ম। এমন পরিস্থিতি ভালো একজন বিদেশী কোচের খোজে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি।

বিসিবির ভাবনা পরিষ্কার, আর সেটা একজন ভালো ব্যাটিং কনসালট্যান্ট নিয়োগ। সামনে ২০২৭ বিশ্বকাপ, সেই অনুসারে এখনই কাজ করতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড।।সেইজন্য দক্ষিণ আফ্রিকান কোচিং প্যানেল নিয়েও দেওয়া হচ্ছে বাড়তি মনযোগ।

এর মাঝে বাংলাদেশের সহকারী কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে সাবেক দক্ষিণ আফ্রিকান পেসার মালিবোয়েং মাকেতাকে।

শোনা যাচ্ছে ২০২৭ বিশ্বকাপের আগে পেস বোলিং কোচ বা পরামর্শক হিসেবে দলের সাথে আসবেন আরেক দক্ষিণ আফ্রিকান লিজেন্ড এলান ডোনাল্ড। তবে এই দুইজনেই আটকে থাকতে চাচ্ছেনা বিসিবি, এবার ব্যাটিংএ চমক হিসেবে আনতে চাচ্ছে এবিডি ভিলিয়ার্সের মত কাউকে।

ব্যাটিং কোচ নিয়োগ নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন বিসিবির কর্মকর্তা আসিফ রাব্বানি। সেখানেই তিনি জানান টেকনিক্যাল বিষয়ে ভালো কারো সার্ভিস পেলে, তাদের নাম মাথায় রাখতে চাইবেন তিনি। এরপর সরাসরি আসে ডি ভিলিয়ার্সকে ঘিরে প্রশ্ন।

আসিফ রাব্বানি নিজে জানান তিনিও একজন ডি ভিলিয়ার্সের ভক্ত। যদি সুযোগ আসে, তবে দেশের ক্রিকেটে অবশ্যই তাকে নিয়ে আসতে চান এই কর্মকর্তা।

এর আগে বাংলাদেশের কোচ হওয়া নিয়ে নিজেও মন্তব্য করেন এবিডি ভিলিয়ার্স। আগস্টে অষ্ট্রেলিয়াকে তাদের মাঠে টেষ্ট হারায় বাংলাদেশ দল।

সেসময় অন্য সবার মত বাংলাদেশের প্রশংসা করেন ডি ভিলিয়ার্স, এমনকি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভালো করার দেন টিপস। তখনও প্রশ্ন আসে তিনি বাংলাদেশের কোচ হবেন কিনা। জবাবে স্বল্পমেয়াদী বাংলাদেশের পরামর্শক হবার আগ্রহের কথা জানান সাবেক লিজেন্ডারি ব্যাটসম্যান

ব্যাটসম্যান হিসেবে ডি ভিলিয়ার্স কি মানের ছিলেন, সেটা আলাদা করে বুঝানোর দরকার হবেনা কাউকে। তবে নিজের ক্রিকেট ক্যারিয়ারের পর ক্রিকেট নিয়ে পড়াশুনাও করেন ডি ভিলিয়ার্স।

নিজের ইউটিউব চ্যানেলে ব্যাটিং নিয়ে দেন নিয়মিত টিপস। অর্থ্যাৎ কোচ হিসেবেও যে তিনি বেশ দারুণ মানের, সেটাও ধারণা করাই যায়। এমন একজনকে আনতে পারলে বাংলাদেশের ব্যাটিং ইউনিটের দেখা যাবে দৃশ্যমান পরিবর্তনই। এবার দেখা যাক, গুঞ্জন এবার সত্যি হয় কিনা দেশের ক্রিকেটে।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here